মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী      ● দুর্গাপূজায় ৫ দিনের ছুটি, ২২ অক্টোবরও বন্ধ থাকবে অফিস      ● ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, মোট প্রাণহানি ২৭১      ● হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু, মোট সংখ্যা বেড়ে ১০২৬      ● বিশ্ব শিক্ষক দিবসে ১০২ শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী      ● সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী      ● সুবিধাভোগীদের আধিপত্যে ভাবমূর্তি সংকটে বিএনপি      
বিনোদন
হলুদের আভায় সামান্থা, মাতৃত্বের নতুন অধ্যায়ে বিশেষ আয়োজন
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

হলুদের আভায় যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছে সামান্থা রুথ প্রভুর বিশেষ মুহূর্ত। হলুদ রঙের ঐতিহ্যবাহী পোশাকে, হালকা সাজ আর মানানসই গয়নায় মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে ধরা দিয়েছেন দক্ষিণী এই অভিনেত্রী।

দক্ষিণী ও বলিউডে সমানতালে অভিনয় করা সামান্থা জীবনের বিশেষ মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে বরাবরই আগ্রহী। এবারও তার ব্যতিক্রম হয়নি। স্বামী রাজ নিদিমোরুর সঙ্গে বিশেষ আয়োজনের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তিনি।

ছবিগুলোতে চারপাশের পরিবেশেও ছিল হলুদের ছোঁয়া। হলুদ রঙের পোশাকে সামান্থাকে দেখা গেছে বেশ প্রাণবন্ত। হালকা মেকআপ ও মানানসই গয়না তার সাজে যোগ করেছে বাড়তি আকর্ষণ। অনুষ্ঠানে সামান্থা ও রাজের পাশাপাশি অভিনেত্রীর ঘনিষ্ঠ বন্ধুদেরও দেখা গেছে।

নিজের এই বিশেষ আচার-অনুষ্ঠান প্রসঙ্গে সামান্থা জানান, ছোটবেলা থেকেই বিভিন্ন ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি তার গভীর শ্রদ্ধা রয়েছে। সব রীতিনীতির সুনির্দিষ্ট তাৎপর্য সব সময় বুঝতে না পারলেও এসবের সঙ্গে জড়িয়ে থাকা আবেগ, বিশ্বাস ও ঐতিহ্যের শক্তির ওপর তার আস্থা রয়েছে।

বিশেষ এই আয়োজনে উপস্থিত হয়ে শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন সামান্থা। ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। প্রিয় তারকার জীবনের নতুন অধ্যায়কে ঘিরে শুভেচ্ছাও জানাচ্ছেন তারা।

মাতৃত্বের এই নতুন অধ্যায়কে ঘিরে সামান্থার হলুদ রঙের সাজ ও ঐতিহ্যবাহী আয়োজন ভক্তদের নজর কেড়েছে। জীবনের বিশেষ মুহূর্তকে ঐতিহ্য ও সংস্কৃতির আবহে উদযাপনের এই ছবি এখন সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনায়।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  সামান্থা প্রভু   বলিউড  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close