বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বিদায়ী ম্যাচে মেসির গোল-অ্যাসিস্ট, আর্জেন্টিনার বড় জয়      ● অক্টোবরে ৫ দিনেই ৫১৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১      ● হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৯৩      ● ভুল ধরিয়ে দেব, সংশোধন না হলে প্রতিরোধ: গোলাম পরওয়ার      ● জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● প্রধান শিক্ষক নিয়োগে ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত বহাল      
নির্বাচন ও ইসি
আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ জানাবে ইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০১ পিএম আপডেট: ১৫.০৯.২০২৬ ৩:০৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আগামী ১৭ সেপ্টেম্বর আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের ভোটের তারিখ চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

আখতার আহমেদ বলেন, “আন্তঃমন্ত্রণালয় বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর সক্ষমতা এবং প্রয়োজনীয় সহযোগিতার বিষয়গুলো পর্যালোচনা করা হবে। বৈঠকে আলোচনার পর পাওয়া সিদ্ধান্তের ভিত্তিতেই নির্বাচনের ভোটের তারিখ নির্ধারণ করবে নির্বাচন কমিশন।”

স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্যের বিষয়ে জানতে চাইলে ইসির সিনিয়র সচিব বলেন, “তার বক্তব্যের পাল্টা বক্তব্য দেওয়ার ধৃষ্টতা তিনি দেখাবেন না। তবে আগামী ১৭ সেপ্টেম্বরের বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের ভোটের তারিখ নিয়ে কমিশনের অবস্থান স্পষ্ট হবে।”


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  স্থানীয় সরকার নির্বাচন   ইসি   
মতামত লিখুন:
Loading...
Loading...

নির্বাচন ও ইসি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close