সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, মোট প্রাণহানি ২৭১      ● হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু, মোট সংখ্যা বেড়ে ১০২৬      ● বিশ্ব শিক্ষক দিবসে ১০২ শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী      ● সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী      ● সুবিধাভোগীদের আধিপত্যে ভাবমূর্তি সংকটে বিএনপি      ● এবার বাড়ল অটোগ্যাসের দাম      ● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় হবে মাস্টারপ্ল্যান : প্রধানমন্ত্রী      
নির্বাচন ও ইসি
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন
বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফখরুলের ছোট ভাই
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৫ পিএম আপডেট: ১৫.০৯.২০২৬ ৩:২৩ পিএম
মির্জা ফয়সাল আমিন। ছবি : সংগৃহীত

মির্জা ফয়সাল আমিন। ছবি : সংগৃহীত

রাষ্ট্রপতির শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন। 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে মির্জা ফয়সালের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী।

বিএনপির পল্টন অফিস সূত্র জানায়, এ আসনে আরও কয়েকজন প্রার্থী মনোনয়ন ফরম তুলতে পারেন। মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত ফরম বিতরণ চলবে। আর মনোনয়ন ফরম জমা দেয়ার শেষ সময় আগামীকাল বুধবার।

মির্জা ফয়সাল আমিনের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন পয়গাম আলী।

দীর্ঘদিন ধরে জেলা বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন মির্জা ফয়সাল আমিন। তিনি বিএনপির সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ঠাকুরগাঁও   উপনির্বাচন   বিএনপি   মনোনয়ন ফরম  
মতামত লিখুন:
Loading...
Loading...

নির্বাচন ও ইসি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close