শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      
স্বাস্থ্য
হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৫:০৯ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সংক্রামক রোগ হামে ও হাম সন্দেহে গেল গেল ২৪ ঘণ্টায় সারাদেশে চার শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হামের উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ২২১ জন।

আজ শুক্রবার (২ অক্টোবর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ১৫ মার্চ থেকে ০২ অক্টোবর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা এক লক্ষ ৯৪ হাজার ৮৪ জন।’

গেল ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ২১ জন, গত ১৫ মার্চ থেকে ২ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২১ হাজার ৬২৩ জন।

গেল ১৫ মার্চ থেকে ২ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৭২ হাজার ২১ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৬৬ হাজার ৯৩৩ জন।

গেল ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ২ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে মোট এক হাজার ১২ জনের মৃত্যু হয়েছে।

গেল ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ২ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামে ১০২ জনের মৃত্যু হয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  হাম রোগ   হামে মৃত্যু   স্বাস্থ্য অধিদপ্তর   হাম আক্রান্ত রোগী   শিশু মৃত্যু   বাংলাদেশ স্বাস্থ্য সংবাদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close