রোববার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় হবে মাস্টারপ্ল্যান : প্রধানমন্ত্রী      ● হাম উপসর্গে আরও তিন মৃত্যু, মোট প্রাণহানি ১১২৫      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৬২      ● এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম      ● গণতন্ত্র নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি      ● সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, মোটরসাইকেলেই ১৩৯      ● ভবিষ্যতে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ভুল সিদ্ধান্ত হবে না: ক্রীড়া প্রতিমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
বেরোবির বিজয় ২৪ হলে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা
বেরোবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ৮:১৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ‘বিজয় ২৪’ হলে যেকোনো ধরনের মাদকদ্রব্য গ্রহণ, সংরক্ষণ, বহন, ক্রয়-বিক্রয় ও বিতরণ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে হল প্রশাসন। একইসঙ্গে মাদকের বিরুদ্ধে কঠোর ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 
রোববার (৪ অক্টোবর) বিজয় ২৪ হলের প্রভোস্ট ড. মো. হারুন-আল-রশীদ স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানানো হয়।
 
নোটিশে বলা হয়, হলের নিরাপদ, সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখার স্বার্থে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কোনো শিক্ষার্থী মাদক গ্রহণ, সংরক্ষণ, সরবরাহ বা বিতরণের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি-বিধান অনুযায়ী কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া প্রযোজ্য ক্ষেত্রে বিষয়টি সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের নিকট অবহিত করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।
 
হল প্রশাসন স্পষ্টভাবে জানিয়েছে, হলের কোনো কক্ষে বা প্রাঙ্গণে মাদকদ্রব্য পাওয়া গেলে কিংবা মাদক-সংক্রান্ত কোনো কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতা শনাক্ত হলে অভিযুক্ত ব্যক্তির প্রতি কোনো ধরনের অনুকম্পা প্রদর্শন করা হবে না।
 
একটি মাদকমুক্ত, নিরাপদ ও সুন্দর আবাসিক পরিবেশ গড়ে তুলতে এবং মাদকবিরোধী সব কার্যক্রমে হল প্রশাসনকে সহযোগিতা করতে সকল আবাসিক শিক্ষার্থীকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  বেরোবি   বিজয় ২৪ হল   মাদক   জিরো টলারেন্স   ঘোষণা  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close