ভোর থেকেই রাজধানীর আকাশে মেঘের আনাগোনা। আকাশ মেঘলা থাকায় যেকোনো সময় নামতে পারে বৃষ্টি। তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বুধবার (৭ অক্টোবর) সকাল থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ দুপুরের মধ্যে রাজধানীতে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
বুধবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৩০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
এদিকে, বুধবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা নেই। এ সময় কোনো সংকেতও দেখাতে হবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
কেকে/ এমএস