শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● অটোরিকশাচালক সুমনই ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন তাজমিনকে: পুলিশ      ● ৪০ সেকেন্ড স্থায়ী ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা      ● ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকেই নিতে হবে : শামা ওবায়েদ      ● মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী      ● আবুধাবি টেস্টের প্রথম দিনে ব্যাকফুটে বাংলাদেশ      ● ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩০০      ● হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      
ধর্ম
তাকওয়া মসজিদে চার দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) প্রদর্শনী শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১২:২৩ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে তাকওয়া মসজিদ সোসাইটির উদ্যোগে চার দিনব্যাপী বিশেষ প্রদর্শনী শুরু হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় এ আয়োজনের উদ্বোধন করা হয়।

প্রদর্শনী পরিদর্শন করেন সাবেক বাণিজ্য উপদেষ্টা, আকিজ-বশির গ্রুপের চেয়ারম্যান ও তাকওয়া মসজিদ সোসাইটির সভাপতি শেখ বশির উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন ড. মঞ্জুরে এলাহী, প্রফেসর ড. এ কে এম আজিজুল হক, আল্লামা সাইফুল ইসলামসহ বিশিষ্ট ব্যক্তিরা।

চার দিনব্যাপী এ আয়োজনে সেমিনারের পাশাপাশি রয়েছে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম নিয়ে বিশেষ প্রদর্শনী। এতে মক্কা ও মদিনার ঐতিহাসিক স্থান, ইসলামী ঐতিহ্য, পবিত্র কাবা শরিফ ও মসজিদে নববীর প্রতিকৃতি তুলে ধরা হয়েছে। এ ছাড়া দর্শনার্থীদের জন্য রয়েছে আধুনিক ত্রিমাত্রিক (থ্রিডি) অ্যানিমেশন, দৃষ্টিনন্দন ভিজ্যুয়াল উপস্থাপনা এবং শিশু-কিশোরদের জন্য বিশেষ আয়োজন।

আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত নারীদের জন্য প্রদর্শনী উন্মুক্ত থাকবে। এরপর পুরুষ দর্শনার্থীরা প্রদর্শনী পরিদর্শন করতে পারবেন। আগামী সোমবার পর্যন্ত এ আয়োজন চলবে।

আয়োজকরা জানান, নতুন প্রজন্মের কাছে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, শিক্ষা, আদর্শ ও মানবিক মূল্যবোধ সহজ এবং আকর্ষণীয়ভাবে তুলে ধরাই এ প্রদর্শনীর মূল উদ্দেশ্য।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  তাকওয়া মসজিদ   সিরাতুন্নবী (সা.) প্রদর্শনী   
মতামত লিখুন:
Loading...
Loading...

ধর্ম- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close