শনিবার, ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট      ● মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি      ● মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬       ● এবার ৩৬ ঘণ্টা বন্ধ ডিজিটাল ভূমিসেবার সার্ভার      ● স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি নাহিদের      ● ফরিদপুরে এক ঘণ্টার ব্যবধানে দুই দুর্ঘটনা, মা-ছেলেসহ নিহত পাঁচ      ● আর কত দিন আর্জেন্টিনা-ব্রাজিলের দিকে তাকিয়ে থাকব, প্রশ্ন রাষ্ট্রপতির      
খেলাধুলা
মেসির পুরস্কারে গর্বিত বার্সেলোনা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ২:৩১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ক্রীড়াক্ষেত্রে অবদান ও মানবিক কাজের স্বীকৃতি হিসেবে ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার-২০২৬’ জিতেছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। তার এ অর্জনে অভিনন্দন জানিয়েছে সাবেক ক্লাব বার্সেলোনা। একই সঙ্গে ক্লাবটির সঙ্গে মেসির দীর্ঘ সম্পর্ক ও সাফল্যের ইতিহাস স্মরণ করেছে স্প্যানিশ জায়ান্টরা।

শুক্রবার (২৩ অক্টোবর) স্পেনের ওভিয়েদোর কাম্পোয়াম থিয়েটারে রাজকন্যা লিওনরের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন ৩৯ বছর বয়সী মেসি। মাঠে ও মাঠের বাইরে তার অবদান, খেলাধুলার প্রতি নিষ্ঠা এবং মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হয়।

বার্সেলোনা বিবৃতিতে মেসিকে অভিনন্দন জানিয়ে তার প্রতিভা, ক্রীড়াসুলভ অঙ্গীকার ও মানবিক সংহতির প্রশংসা করে। ক্লাবটি জানায়, মেসির বর্ণাঢ্য ক্যারিয়ারে বার্সেলোনা গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে এবং এ সম্পর্ক তাদের গর্বের বিষয়।

২০০০ সালে মাত্র ১৩ বছর বয়সে বার্সেলোনার লা মাসিয়া অ্যাকাডেমিতে যোগ দেন মেসি। ক্লাবটির হয়ে ৭৭৮ ম্যাচে ৬৭২ গোল করেন তিনি। জেতেন ১০টি লা লিগা ও চারটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা।

২০২১ সালে আর্থিক সংকটের কারণে বার্সেলোনা ছাড়তে বাধ্য হন মেসি। এরপর প্যারিস সাঁ-জার্মেইয়ে (পিএসজি) খেলেছেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলছেন এ আর্জেন্টাইন মহাতারকা।

মেসিকে দেওয়া সম্মাননা নিয়ে স্পেনে বিতর্ক তৈরি হলেও শেষ পর্যন্ত তার নামেই পুরস্কারটি চূড়ান্ত করে প্রিন্সেস অব আস্তুরিয়াস ফাউন্ডেশন। এ অর্জনের মধ্য দিয়ে ফুটবল ও মানবিক কর্মকাণ্ডে মেসির অবদান আবারও আন্তর্জাতিক স্বীকৃতি পেল।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  মেসি   পুরস্কার   গর্বিত   বার্সেলোনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close