শনিবার, ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুর ছোবলে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৮৯৮      ● হামের থাবায় আরও আট শিশুর মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১২০০      ● বাদীর লাশ ফেলার হুমকির পর এবার এজেআর কুরিয়ারের গাড়িতে হামলা      ● গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট      ● মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি      ● মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬       ● এবার ৩৬ ঘণ্টা বন্ধ ডিজিটাল ভূমিসেবার সার্ভার      
প্রিয় ক্যাম্পাস
এনসিসিসির সদস্য হলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. হাসানাত আলী
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৭:২০ পিএম আপডেট: ২৪.১০.২০২৬ ৭:২১ পিএম
উপাচার্য প্রফেসর ড. মো. হাসানাত আলী। ছবি: প্রতিনিধি

উপাচার্য প্রফেসর ড. মো. হাসানাত আলী। ছবি: প্রতিনিধি

জাতীয় পাঠ্যক্রম সমন্বয় কমিটির (এনিসিসিসি) সদস্য হিসেবে মনোনীত হয়েছেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাসানাত আলী। 

শনিবার (২৪ অক্টোবর) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিদ্যালয়-১ শাখার উপসচিব রওশন আরা পলির সাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, আগামী ২৫ অক্টোবর বিকাল ৩টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে (৪র্থ তলাস্থ আন্তর্জাতিক সম্মেলন কক্ষে) ২০২৭ শিক্ষাবর্ষের চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘বাংলাদেশের সংস্কৃতি’ ও ‘খেলাধুলা’ শীর্ষক দুটি পাঠ্যপুস্তক প্রণয়নে শিক্ষাক্রমের সংশ্লিষ্ট অংশের পরিমার্জন অনুমোদনের লক্ষ্যে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আর সেই সভায় সদস্য হিসেবে ডাক পেয়েছেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাসানাত আলী।

এ ছাড়া জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির সভাপতি ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহারের সভাপতিত্বে প্রতিমন্ত্রী, পরিচালক ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ গুরুত্বপূর্ন ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। 

উপাচার্য প্রফেসর ড. মো হাসানাত আলী বলেন, ‘জাতীয় পাঠ্যক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) সদস্য হিসেবে মনোনীত হওয়া আমার জন্য অত্যন্ত সম্মান ও গৌরবের বিষয়। এ মনোনয়ন আমার ওপর অর্পিত একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ও আস্থার প্রতিফলন। আমি বিশ্বাস করি, সময়োপযোগী, মানসম্মত ও শিক্ষার্থীবান্ধব জাতীয় পাঠ্যক্রম প্রণয়নে সম্মিলিতভাবে কাজ করার সুযোগ পাব। দেশ ও জাতির শিক্ষা উন্নয়নে আমার অভিজ্ঞতা, জ্ঞান ও নিষ্ঠা দিয়ে সর্বোচ্চ অবদান রাখার চেষ্টা করব।’

দেশ ও জাতির শিক্ষার উন্নয়নে দীর্ঘ অভিজ্ঞতা, জ্ঞান ও নিষ্ঠা দিয়ে সর্বোচ্চ অবদান রাখার আশা ব্যক্ত করেন উপাচার্য হাসানাত আলী।

এ দিকে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষাক্রম সমন্বয় কমিটির সদস্য হিসেবে মনোনীত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারি, শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন রাজনৈতিক এবং জেলার শিক্ষানুরাগী সচেতন ব্যক্তিরা আনন্দিত ও গর্বিত। তারা সকলেই তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।  

এ ছাড়া নওগাঁ মেডিকেল কলেজ, নওগাঁ সরকারি কলেজ ও বিএমসি মহিলা কলেজ, নওগাঁ জেলায় কর্তব্যরত সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক-সংষ্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা জানিয়েছেন। 

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  এনসিসিসি   সদস্য   নওগাঁ বিশ্ববিদ্যালয়   ভিসি   ড. হাসানাত আলী  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close