শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী      ● বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত      ● হামের থাবায় আরও পাঁচ প্রাণ, মৃত্যু ছাড়াল ১৩০০      ● ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু      ● দুর্নীতি-অব্যবস্থাপনা দূর হলে স্বাস্থ্যব্যবস্থায় আস্থা ফিরবে: রাষ্ট্রপতি      ● জলবায়ু অভিযোজনে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ      ● জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী      
খেলাধুলা
পাকুন্দিয়ায় মিনি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টাইগার একাদশ
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৮:১৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাঠজুড়ে দর্শকদের উচ্ছ্বাস, খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণ আর গোলের উত্তেজনা। সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় অনুষ্ঠিত হয়েছে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। ফাইনালে লায়ন একাদশকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে টাইগার একাদশ।

শনিবার (২৪ অক্টোবর) বিকালে উপজেলার পোড়াবাড়ীয়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। 

‘মাদক ছেড়ে খেলতে চল, খেলার রাজা ফুটবল’ স্লোগানকে সামনে রেখে পোড়াবাড়ীয়া পূর্বপাড়া একতা যুব সংঘ এ টুর্নামেন্টের আয়োজন করে। খেলা দেখতে মাঠে ভিড় করেন স্থানীয় বাসিন্দা, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন বয়সী ক্রীড়াপ্রেমীরা।

খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল জয়ের তীব্র প্রতিদ্বন্দ্বিতা। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে লায়ন একাদশকে পরাজিত করে শিরোপা জিতে নেয় টাইগার একাদশ। খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি এসকে রাসেল। প্রধান অতিথি ছিলেন নেদারল্যান্ডসের আমস্টারডামে কর্মরত এফ অ্যান্ড বি ম্যানেজার বোরহান উদ্দিন রব্বানী রিতুল। টুর্নামেন্টের উদ্বোধন করেন নারান্দী ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মো. সুমন মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাস্টার মো. মোবারক হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব প্রবাসী মো. সেলিম মিয়া, জাপানের ওসিজি কোম্পানি লিমিটেডের প্রকৌশলী শাহ আলম, সমাজসেবক মো. স্বপন মিয়া এবং সৌদি আরব প্রবাসী তোফাজ্জল হোসেন নাছির ও ফজলে রাব্বী।

আয়োজকেরা জানান, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা, শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরা এবং তরুণদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করাই এ টুর্নামেন্টের মূল উদ্দেশ্য। গ্রামপর্যায়ে এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি সামাজিক বন্ধন দৃঢ় করতে সহায়ক হবে বলে আশা তাদের।

চ্যাম্পিয়ন টাইগার একাদশের অধিনায়ক মোশাররফ হোসেন বলেন, ‘দলের সবার সম্মিলিত প্রচেষ্টায় চ্যাম্পিয়ন হতে পেরে আমরা আনন্দিত। এ ধরনের আয়োজন তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করবে এবং মাদক থেকে দূরে থাকতে উৎসাহিত করবে।’

রানার্সআপ লায়ন একাদশের খেলোয়াড় ফাহাদ বলেন, ‘চ্যাম্পিয়ন হতে না পারলেও আমরা ভালো খেলার চেষ্টা করেছি। জয়-পরাজয় খেলারই অংশ। এমন আয়োজন তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখবে।’

অনুষ্ঠানের সভাপতি এসকে রাসেল বলেন, ‘খেলাধুলা তরুণদের মাদক থেকে দূরে রাখতে এবং সামাজিক বিশৃঙ্খলা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলাবোধ, পারস্পরিক সহযোগিতা ও দলগতভাবে কাজ করার মানসিকতা তৈরি হয়। তাই তরুণদের নিয়মিত খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে।’

তিনি আরও বলেন, ‘মাদক বর্তমানে সমাজের অন্যতম বড় সমস্যা। এ সমস্যা মোকাবিলায় জনপ্রতিনিধি, অভিভাবক ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন।’ 

পোড়াবাড়ীয়া পূর্বপাড়াকে মাদকমুক্ত ও সুশৃঙ্খল এলাকা হিসেবে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

প্রধান অতিথি বোরহান উদ্দিন রব্বানী রিতুল বলেন, ‘একটি এলাকার প্রকৃত উন্নয়ন কেবল রাস্তাঘাট ও অবকাঠামোর মধ্যে সীমাবদ্ধ নয়; তরুণদের মানসিক বিকাশ, ইতিবাচক চিন্তা ও সামাজিক সম্প্রীতির মধ্যেও উন্নয়নের প্রতিফলন ঘটে। খেলাধুলা তরুণদের শৃঙ্খলা শেখায়, দলগতভাবে কাজ করার মানসিকতা গড়ে তোলে এবং মাদকাসক্তিসহ নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে সহায়তা করে।’

তিনি আরও বলেন, ‘পোড়াবাড়ীয়ায় ইতিবাচক পরিবর্তন ও কল্যাণমূলক কার্যক্রম এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’ 

এলাকার মানুষের প্রয়োজনে নিজের সামর্থ্য অনুযায়ী পাশে থাকার আশ্বাস দেন তিনি। একই সঙ্গে জয়-পরাজয় মেনে নিয়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, ভ্রাতৃত্ব ও ঐক্য বজায় রাখার আহ্বান জানান।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  পাকুন্দিয়া   মিনি   ফুটবল   টুর্নামেন্ট   চ্যাম্পিয়ন  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close