রোববার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ      ● গাজীপুরে শ্রমিকদের ওপর পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ      ● ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● চার ঘণ্টা পর ফ্লাইট চলাচল স্বাভাবিক যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে      ● ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী      ● বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত      ● হামের থাবায় আরও পাঁচ প্রাণ, মৃত্যু ছাড়াল ১৩০০      
বিনোদন
৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন অভিনেতা শিমুল
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৯:৩৪ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিয়ে করেছেন মঞ্চ ও টেলিভিশন নাটকের অভিনয়শিল্পী সুজাত শিমুল। তার স্ত্রী জান্নাতুন নেছা থিয়েটার ও আবৃত্তিকর্মী। 

শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

বিয়েতে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে দেনমোহরের পরিমাণ। সুজাত শিমুল ও জান্নাতুন নেছার দেনমোহর নির্ধারণ করা হয়েছে ৯৯৯ টাকা। ব্যতিক্রমী এই অঙ্ক বেছে নেওয়ার পেছনে রয়েছে বিশেষ ভাবনা।

গণমাধ্যমকে সুজাত শিমুল জানান, বিয়ের সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই তারা চেয়েছিলেন দেনমোহরের অঙ্কটি হবে ব্যতিক্রমী। এমন একটি সংখ্যা, যা তাদের দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত এবং যার বিশেষ অর্থ রয়েছে।

তিনি বলেন, ‘আমরা যখন বিয়ে করার সিদ্ধান্ত নিই, তখন ভাবছিলাম, কাবিনটা হবে একটা ইউনিক নম্বর, যেটি আমাদের দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজনীয়।’

সুজাত শিমুল আরও বলেন, তারা বিয়েকে জীবনের খুব প্রয়োজনীয় একটি অংশ মনে করেন। সেই ভাবনা থেকেই দৈনন্দিন জীবনে বিপদ-আপদে সহায়তার জন্য ব্যবহৃত জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে এই ধারণা আসে।

দেনমোহরের অঙ্কটি বেছে নেওয়ার আরেকটি ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ৯৯৯ সংখ্যাটির পরের ঘরে একটি শূন্যস্থান রয়ে যায়, যা মানুষের জীবনের অপূর্ণতার প্রতীক। তার মতে, মানুষের জীবন কখনোই পুরোপুরি পরিপূর্ণ হয় না; কোথাও না কোথাও কিছু ঘাটতি থেকেই যায়।

এ ছাড়া সুজাত শিমুলের শ্বশুর পুলিশের চাকরিতে ছিলেন। এটিও ৯৯৯ সংখ্যাটি পছন্দ করার অন্যতম কারণ বলে জানান তিনি। সব মিলিয়ে সংখ্যাটির সঙ্গে তাদের ব্যক্তিগত ভাবনা ও সম্পর্ক জড়িয়ে রয়েছে।

বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরেণ্য অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, লেখক-সাংবাদিক আনিসুল হকসহ বর-কনের পরিবারের সদস্যরা।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  দেনমোহর   বিয়ে  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close