রোববার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ      ● গাজীপুরে শ্রমিকদের ওপর পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ      ● ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● চার ঘণ্টা পর ফ্লাইট চলাচল স্বাভাবিক যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে      ● ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী      ● বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত      ● হামের থাবায় আরও পাঁচ প্রাণ, মৃত্যু ছাড়াল ১৩০০      
বিনোদন
মেহজাবীনের সঙ্গে তুলনা, যা বললেন তটিনী
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১২:১৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ছোটপর্দায় অল্প সময়েই নিজের অভিনয় দিয়ে দর্শকের নজর কেড়েছেন তানজিম সাইয়ারা তটিনী। অভিনয়জীবনের শুরুতেই জনপ্রিয়তা পাওয়ায় অনেকেই তার সঙ্গে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর তুলনা করছেন। কেউ কেউ মনে করছেন, শোবিজে মেহজাবীনের সাফল্যের পথেই এগিয়ে চলেছেন তটিনী। তবে বিষয়টি কীভাবে দেখছেন এই অভিনেত্রী?

সম্প্রতি ‘ফিরে আসার গল্প’ নাটকের সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে নিজের ভাবনা তুলে ধরেন তটিনী। তিনি জানান, মেহজাবীনের সঙ্গে তুলনার বিষয়টি প্রায়ই শুনতে হয় তাকে। বিষয়টি তার ভালোও লাগে। কারণ, একজন গুণী শিল্পীর সঙ্গে তুলনা তাকে নিজের কাজ ও ক্যারিয়ার নিয়ে আরও সচেতন হতে অনুপ্রাণিত করে।

তবে কারও জায়গা নেওয়ার চিন্তায় বিশ্বাসী নন তটিনী। তার মতে, প্রত্যেক শিল্পীর নিজস্ব পরিচয় রয়েছে। মেহজাবীনের মতো অভিজ্ঞ ও গুণী অভিনেত্রীর সঙ্গে তুলনা হওয়াকে তিনি সম্মানের বিষয় হিসেবেই দেখেন।

তটিনী বলেন, অনেকেই তাকে মেহজাবীনের মতো হওয়ার কিংবা তার জায়গায় যাওয়ার কথা বলেন। কিন্তু একজন শিল্পীর পক্ষে অন্য কারও জায়গা নেওয়া সম্ভব নয়। মেহজাবীন তাঁর নিজের যোগ্যতায় প্রতিষ্ঠিত একজন শিল্পী। তার সঙ্গে তুলনা হওয়াকে ইতিবাচকভাবেই নেন তটিনী।

মেহজাবীনের কাজের প্রতি নিষ্ঠা, পরিশ্রম ও দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে নতুন প্রজন্মের অভিনয়শিল্পীদের শেখার অনেক কিছু রয়েছে বলেও মনে করেন তিনি। তটিনীর ভাষ্য, ক্যারিয়ারে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে জ্যেষ্ঠ শিল্পীদের কাজ ও পেশাদারত্ব অনুসরণ করা গুরুত্বপূর্ণ।

অভিনয়ে আসার পর তাকেও অনেকে মেহজাবীনকে অনুসরণ করার পরামর্শ দিয়েছেন বলে জানান তটিনী। শুধু অভিনয় নয়, ব্যক্তিত্ব ও আচরণের ক্ষেত্রেও জ্যেষ্ঠদের কাছ থেকে অনুপ্রেরণা নেওয়ার কথা বলা হয়েছে তাকে।

এদিকে মোস্তফা কামাল রাজ পরিচালিত ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’-এ অভিনয় করছেন তটিনী। এতে গ্রাম থেকে ঢাকায় পড়াশোনা করতে আসা এক তরুণীর চরিত্রে দেখা যাবে তাকে। নাটকটি ঘিরেও বর্তমানে আলোচনায় রয়েছেন এই অভিনেত্রী।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  তটিনী-মেহজাবীন   বিনোদন  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close