বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      
স্বাস্থ্য
আজ বিশ্ব নিউমোনিয়া দিবস: হামের পর শিশুদের বড় আতঙ্ক নিউমোনিয়া
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১০:৫৬ এএম আপডেট: ১২.১১.২০২৬ ১১:২০ এএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

আজ ১২ নভেম্বর বিশ্ব নিউমোনিয়া দিবস-২০২৬। এবারের প্রতিপাদ্য ‘নিউমোনিয়া নিয়ন্ত্রণের এক নতুন যুগ’। নিউমোনিয়া প্রতিরোধ, সচেতনতা বৃদ্ধি এবং শিশুদের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে বিশ্বজুড়ে দিবসটি পালিত হচ্ছে। তবে বাংলাদেশে শিশুদের জন্য নিউমোনিয়া এখনো বড় উদ্বেগের কারণ। প্রতিবছর দেশে এ রোগে প্রায় ২৫ হাজার শিশুর মৃত্যু হচ্ছে। সে হিসাবে প্রতিদিন গড়ে ৬০ থেকে ৭০টি শিশুর প্রাণ যাচ্ছে নিউমোনিয়ায়।

দেশে হামের প্রাদুর্ভাবের মধ্যে শিশুদের জন্য নিউমোনিয়ার ঝুঁকি আরও বেড়েছে। চিকিৎসকদের মতে, হাম শিশুর রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল করে দেয়। ফলে আক্রান্ত হওয়ার পর কয়েক মাস থেকে এক বছর পর্যন্ত নিউমোনিয়াসহ বিভিন্ন সংক্রমণের আশঙ্কা থাকে। হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া অনেক শিশুর ক্ষেত্রে তীব্র নিউমোনিয়ার উপস্থিতিও পাওয়া গেছে।

পাঁচ বছরের কম বয়সি শিশুরা এ রোগে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। অপুষ্টি, বায়ুদূষণ, ঘনবসতি ও দুর্বল রোগ প্রতিরোধক্ষমতা নিউমোনিয়ার ঝুঁকি বাড়ায়। বিশেষ করে শীত মৌসুমে এ রোগের প্রকোপ বেড়ে যায়। এ সময় হাসপাতালগুলোতে রোগীর চাপও বৃদ্ধি পায়।

বাংলাদেশে নিউমোনিয়ার চিকিৎসায় এখনো রয়েছে নানা সীমাবদ্ধতা। বাংলাদেশ হেলথ ফ্যাসিলিটির তথ্য অনুযায়ী, আক্রান্ত শিশুদের প্রায় ৫২ শতাংশ প্রয়োজনীয় চিকিৎসার বাইরে থেকে যাচ্ছে। স্বাস্থ্যকেন্দ্রের প্রায় অর্ধেকেই অক্সিজেন কনসেনট্রেটর নেই। আবার এক-তৃতীয়াংশ প্রতিষ্ঠানে অক্সিজেন সরবরাহের বিকল্প ব্যবস্থাও অনুপস্থিত। ফলে প্রত্যন্ত অঞ্চলের অনেক শিশু সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছে না।

শিশুর জ্বর, সর্দি-কাশির সঙ্গে দ্রুত শ্বাস নেওয়া, শ্বাস নেওয়ার সময় বুকের নিচের অংশ ভেতরে দেবে যাওয়া এবং ঠোঁট বা আঙুল নীলচে হয়ে যাওয়া নিউমোনিয়ার বিপজ্জনক লক্ষণ। অক্সিজেনের মাত্রা ৯০ শতাংশের নিচে নেমে গেলে দ্রুত হাসপাতালে নেওয়া জরুরি।

বিশেষজ্ঞদের মতে, সময়মতো টিকাদান নিউমোনিয়া প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জাতীয় টিকাদান কর্মসূচির আওতায় পিসিভি, হিব, হাম ও পার্টুসিসের টিকা শিশুদের বিভিন্ন সংক্রমণ থেকে সুরক্ষা দেয়। পাশাপাশি জন্মের পর প্রথম ছয় মাস শিশুকে শুধু মায়ের বুকের দুধ খাওয়ানো, পুষ্টি নিশ্চিত করা এবং ঘরের ভেতরের বায়ুদূষণ কমানো প্রয়োজন।

বিশ্ব নিউমোনিয়া দিবসে শিশুদের এ রোগ থেকে সুরক্ষায় সচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে অক্সিজেন, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও প্রশিক্ষিত জনবল নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। যথাসময়ে রোগ শনাক্ত ও চিকিৎসা নিশ্চিত করা গেলে নিউমোনিয়ায় শিশুমৃত্যুর বড় অংশ প্রতিরোধ করা সম্ভব।

কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  নিউমোনিয়া দিবস   হাম   
মতামত লিখুন:
Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close