বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু      ● এমপির বাড়িতে আগুনে বোমা বা নাশকতার আলামত মেলেনি : স্বরাষ্ট্রমন্ত্রী      ● বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      ● ডেঙ্গুতে মৃত্যুর মিছিলে আরও তিন প্রাণ, আক্রান্ত ছাড়াল দেড় লাখ      ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      
স্বাস্থ্য
হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৭:১২ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দেশে সংক্রামক রোগ হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় চার শিশুর মৃত্যু হয়েছে। এ সময় হামের উপসর্গ শনাক্ত হয়েছে এক হাজার ৩৮৪ শিশুর শরীরে।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১২ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ২৯১ জনে। এছাড়া মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা পৌঁছেছে ২৪ হাজার ৮৮০ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৭ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালগুলোতে এক হাজার ২৬৯ জন রোগী ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক হাজার ৩০৪ জন। চলতি বছরে এ পর্যন্ত মোট ২ লাখ ১৮ হাজার ৭৫ জন হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এবং ২ লাখ ৯ হাজার ২০৭ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে।

গেল ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে মোট চারজনের মৃত্যু হয়েছে, যার মধ্যে সিলেট বিভাগেই মারা গেছে দুইজন। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ১২ নভেম্বর পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট এক হাজার ১৯৪ জনের সন্দেহজনক মৃত্যুর তথ্য পাওয়া গেছে, যার মধ্যে নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১০৫।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  হামের উপসর্গ   শিশুর মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close