বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● দেশের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি      ● জলবায়ু সম্মেলন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী      ● হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু      ● এমপির বাড়িতে আগুনে বোমা বা নাশকতার আলামত মেলেনি : স্বরাষ্ট্রমন্ত্রী      ● বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      ● ডেঙ্গুতে মৃত্যুর মিছিলে আরও তিন প্রাণ, আক্রান্ত ছাড়াল দেড় লাখ      ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      
গণমাধ্যম
গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা অটুট রাখার আহ্বান প্রেস কাউন্সিল চেয়ারম্যানের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৯:১২ পিএম আপডেট: ১২.১১.২০২৬ ১০:২২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সাংবাদিকতার নীতি-নৈতিকতা অনুসরণ, পেশাগত দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস অটুট রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি একেএম আব্দুল হাকিম।

তিনি বলেছেন, ‘সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি সমাজ ও রাষ্ট্রের প্রতি গুরুত্বপূর্ণ দায়িত্ব। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সত্যনিষ্ঠা, নিরপেক্ষতা ও পেশাগত সততা বজায় রাখা প্রত্যেক সাংবাদিকের নৈতিক কর্তব্য।’

ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সদস্যদের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক আয়োজিত ‘সাংবাদিকতার নীতি-নৈতিকতা অনুসরণ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য’ বিষয়ক সেমিনার ও কর্মশালায় একেএম আব্দুল হাকিম এসব কথা বলেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ প্রেস কাউন্সিল কনফারেন্স রুমে আয়োজিত এই সেমিনারে মুখ্য আলোচক ছিলেন একেএম আব্দুল হাকিম। 

আলোচক ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য শামসুল হক জাহিদ, সদস্য মো. শহিদুল ইসলাম ও সচিব মো. আব্দুস সবুর।

সেমিনারে অন্য বক্তারা বলেন, ‘সাংবাদিকতা একটি মহান পেশা। এই পেশার মূল ভিত্তি হলো সততা, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা। যাচাই না করে কোনো সংবাদ পরিবেশন করা যাবে না। হলুদ সাংবাদিকতা শুধু একজন সাংবাদিকের ভাবমূর্তিই নষ্ট করে না, পুরো গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা নষ্ট করে।’

বক্তারা আরও বলেন, ‘বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে গুজব ও ভুল তথ্য খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। এই পরিস্থিতিতে একজন পেশাদার সাংবাদিকের দায়িত্ব আরও বেড়ে গেছে। নীতি-নৈতিকতা মেনে, তথ্য যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমেই সাংবাদিকরা সমাজে সত্য প্রতিষ্ঠা করতে পারেন।’

সাব এডিটররা সংবাদপত্রের প্রাণ উল্লেখ করে বক্তারা বলেন, ‘একটি সংবাদের শিরোনাম, ভাষা ও উপস্থাপনের ওপর তার গ্রহণযোগ্যতা নির্ভর করে। তাই সাব এডিটরদের আরও সতর্ক, দায়িত্বশীল ও নীতিবান হতে হবে।’

কর্মশালায় ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সভাপতি মুক্তাদির অনিক, সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক তারেক হোসেন বাপ্পিসহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

কর্মশালায় সাব এডিটরস কাউন্সিলের সদস্যরা অংশ নিয়ে বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা   বিশ্বাস অটুট রাখা   প্রেস কাউন্সিল চেয়ারম্যান  
মতামত লিখুন:
Loading...
Loading...

গণমাধ্যম- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close