শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● দুর্নীতি-অব্যবস্থাপনা দূর হলে স্বাস্থ্যব্যবস্থায় আস্থা ফিরবে: রাষ্ট্রপতি      ● জলবায়ু অভিযোজনে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ      ● জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী      ● দেশের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি      ● জলবায়ু সম্মেলন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী      ● হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু      ● এমপির বাড়িতে আগুনে বোমা বা নাশকতার আলামত মেলেনি : স্বরাষ্ট্রমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
চবিতে জ্বালানি নিরাপত্তা নিয়ে শিক্ষার্থীদের কর্মশালা
চবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৪:৩৯ পিএম আপডেট: ১৩.১১.২০২৬ ৪:৪২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জ্বালানি নিরাপত্তা ও ন্যায্য জ্বালানি রূপান্তরে শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), ক্যাব যুব সংসদ ও ক্যাব যুব গ্রুপ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় দেশের জ্বালানি নিরাপত্তা, চলমান সংকট, জ্বালানির মূল্য নির্ধারণ, নবায়নযোগ্য জ্বালানির প্রসার, বাজারে সিন্ডিকেটের প্রভাব এবং জ্বালানি খাতের অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। এসব সংকট মোকাবিলায় শিক্ষার্থীদের ভূমিকা ও করণীয় নিয়েও মতবিনিময় করেন বক্তারা।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. কামরুল হাসান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জ্বালানি বিশেষজ্ঞ ও ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম।

বিশেষ অতিথি ছিলেন ক্যাব কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এস এম নাজের হোসেন, ক্যাবের গবেষণা সমন্বয়ক ইঞ্জিনিয়ার শুভ কিবরিয়া, প্রকল্প ব্যবস্থাপক মারুফা কলি, প্রকল্প কর্মকর্তা সায়েদুল আবরার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ক্যাব যুব সংসদের সদস্য নাজিফা তাজনুর।

আলোচনায় এস এম নাজের হোসেন বলেন, ‘জ্বালানি চাহিদা পূরণে নবায়নযোগ্য জ্বালানির কোনো বিকল্প নেই।’

প্রধান আলোচক অধ্যাপক এম শামসুল আলম বলেন, ‘জ্বালানি খাতের অব্যবস্থাপনা রোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’

জ্বালানি খাতে সুশাসন প্রতিষ্ঠায় ক্যাব যুব সংসদের উত্থাপিত ১৩ দফা দাবি তুলে ধরে নাজিফা তাজনুর বলেন, ‘নতুন ব্যয় নয়, বরং বিদ্যমান ব্যয়ের অপচয় ও লুণ্ঠন রোধ এবং সরকারের প্রতিটি পর্যায়ে ব্যয় সংকোচনই হবে সংকট মোকাবিলার সবচেয়ে কার্যকর পথ।’

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. কামরুল হাসান ক্যাম্পাসে ক্যাবের জনকল্যাণমূলক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী প্রক্টরিয়াল টিমের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।

কর্মশালায় আলোচনার পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতাটি পরিচালনা করেন ক্যাবের প্রকল্প কর্মকর্তা সায়েদুল আবরার।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জয়ন্তী শীলের সঞ্চালনায় এবং ক্যাব যুব গ্রুপ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রোজাইন আল রাফির সভাপতিত্বে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।  

কেকে/ এসএমএন 


মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close