শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত      ● হামের থাবায় আরও পাঁচ প্রাণ, মৃত্যু ছাড়াল ১৩০০      ● ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু      ● দুর্নীতি-অব্যবস্থাপনা দূর হলে স্বাস্থ্যব্যবস্থায় আস্থা ফিরবে: রাষ্ট্রপতি      ● জলবায়ু অভিযোজনে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ      ● জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী      ● দেশের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি      
খেলাধুলা
শমশেরনগর ক্রিকেট একাডেমির উদ্বোধন করলেন আশরাফুল
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৯:২৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ক্রিকেট একাডেমির উদ্বোধন করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার শমশেরনগর চা-বাগান মাঠে ক্রিকেট পরিবার শমশেরনগরের আয়োজনে একাডেমির উদ্বোধন করা হয়।

ক্রিকেট পরিবার শমশেরনগরের সভাপতি ও ক্রীড়া সংগঠক শিবলী আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন গোলাম রাব্বি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেপ বল ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি সারোয়ার হোসেন আকুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শমশেরনগর চা-বাগানের ব্যবস্থাপক মো. কামরুজ্জামান, জনতা ব্যাংক পিএলসি শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন, যুক্তরাজ্যপ্রবাসী ক্রীড়া সংগঠক সুমন আহমেদ ও নাজিম উদ্দিন।

এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া সংগঠক, জনপ্রতিনিধি ও সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  ক্রিকেট একাডেমি   মোহাম্মদ আশরাফুল   মৌলভীবাজারের খবর  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close