শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী      ● বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত      ● হামের থাবায় আরও পাঁচ প্রাণ, মৃত্যু ছাড়াল ১৩০০      ● ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু      ● দুর্নীতি-অব্যবস্থাপনা দূর হলে স্বাস্থ্যব্যবস্থায় আস্থা ফিরবে: রাষ্ট্রপতি      ● জলবায়ু অভিযোজনে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ      ● জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
হাবিপ্রবিতে দানেশ ব্লাড ব্যাংকের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১০:২০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

স্বেচ্ছায় রক্তদান ও মানবিক সেবার ব্রত নিয়ে পথচলার ১৩ বছর পূর্ণ করল দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘দানেশ ব্লাড ব্যাংক’। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে কেক কাটা এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় সংগঠনের বিগত ১৩ বছরের মানবিক কার্যক্রম, সফলতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। 

বক্তারা বলেন, ‘প্রতিষ্ঠালগ্ন থেকেই দানেশ ব্লাড ব্যাংক দিনাজপুরসহ দেশের বিভিন্ন প্রান্তের মুমূর্ষু রোগীদের জরুরি রক্তের চাহিদা পূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি সংগঠনটি নিয়মিত বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি এবং রক্তদানে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’

অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি জান্নাতুল ফেরদৌস হৃদয় বলেন, ‘দানেশ ব্লাড ব্যাংকের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের একটি দিন। দীর্ঘ ১৩ বছর ধরে আমরা মানুষের জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদান ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছি। আমাদের এই পথচলায় যারা সহযোগিতা করেছেন, রক্ত দিয়েছেন এবং পাশে থেকেছেন, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। যাদের হাত ধরে দানেশ ব্লাড ব্যাংকের পথ চলার শুরু তাদের প্রতি কৃতজ্ঞতা। আমাদের প্রত্যাশা, রক্তের অভাবে যেন কোনো মানুষের জীবন ঝরে না যায়। তাই সমাজের সুস্থ ও সক্ষম সকল মানুষকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।’

সাধারণ সম্পাদক মো. সাকিব হোসেন বলেন, ‘দানেশ ব্লাড ব্যাংকের ১৩ বছরের এই পথচলা শুধু একটি প্রতিষ্ঠানের অর্জন নয়, এটি মানবতার সেবায় একদল স্বেচ্ছাসেবীর নিরলস প্রচেষ্টার প্রতিফলন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার মধ্য দিয়ে আমরা আমাদের আনন্দ ও ভ্রাতৃত্ব ভাগাভাগি করেছি।’

‘ভবিষ্যতেও রক্তদানের পাশাপাশি মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখতে চাই। আমাদের সবার মনে রাখা উচিত, আপনার এক ব্যাগ রক্ত একজন মানুষের জীবন বাঁচাতে পারে। তাই আসুন, রক্তদানে ভয় নয়, সচেতনতা তৈরি করি এবং নিয়মিত স্বেচ্ছায় রক্তদান করি।’

অনুষ্ঠানে সংগঠনের সাবেক ও বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  হাবিপ্রবিতে দানেশ ব্লাড ব্যাংক   প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close