শনিবার, ৬ জুন ২০২৬,
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৬ জুন ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
রাজনীতি
খালেদা জিয়ার কফিন কাঁধে নেন মিজানুর রহমান আজহারী
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৫:১২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জানাজার পর খালেদা জিয়ার কফিন কাঁধে তুলেছেন ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হককেও কাঁধে নিতে দেখা যায়।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রীর জানাজার পর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এমন দৃশ্যের দেখা মেলে।

আপসহীন নেত্রীকে শেষ বিদায়ের এই মুহূর্তটি লাখো মানুষের হৃদয়ে শোকের আবহকে আরও ঘনীভূত করে তোলে।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আবদুল মালেকের ইমামতিতে সম্পন্ন হয় খালেদা জিয়ার জানাজা। এতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, তিন বাহিনীর প্রধানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনীতিকরা অংশ নেন।

জানাজা শুরুর আগে জিয়ার স্মৃতিচারণা করে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। পরিবারের পক্ষে কথা বলেন তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গোটা জাতির কাছে মা খালেদা জিয়ার পক্ষে ক্ষমা চেয়ে বেহেশত কামনায় দোয়ার অনুরোধ জানান তিনি।

এদিন সকাল থেকেই আপসহীন ও দেশনেত্রীকে শেষ বিদায় জানাতে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মানুষের ঢল নামে মানিক মিয়া অ্যাভিনিউসহ আশপাশের এলাকায়। জানাজার স্থলে জায়গা না পেয়ে খামারবাড়ি, আসাদগেট, ফার্মগেট, কারওয়ান বাজার, ধানমন্ডি এলাকা পর্যন্ত বিস্তৃত হয় লাখো মানুষের।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  খালেদা জিয়ার   মিজানুর রহমান আজহারী  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close