শনিবার, ৬ জুন ২০২৬,
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৬ জুন ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
রাজনীতি
ঝালকাঠিতে আ. লীগ নেতা রাজ্জাকের মনোনয়নপত্র জমা দেয়ায় বিএনপিতে ক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৭:২৩ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি জেলার দুইটি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা কার্যক্রমে শেষ দিনে ছিল ব্যাপক ব্যস্ততা। ঝালকাঠি-১ ও ঝালকাঠি-২ আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ২৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। 

তবে আশ্চর্য্যরে বিষয় হলো, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান রাজ্জাক সেলিম স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেন। তার পক্ষে স্ত্রী এ মনোনয়ন জমা দেন। এ ঘটনায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। 

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মনোনয়ন জমা দেয়ার শেষ দিন ২৯ ডিসেম্বর পর্যন্ত ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে ২৩টি এবং দাখিল করেছেন ১৫ জন প্রার্থী। অপরদিকে ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর-নলছিটি) আসনে মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে ১২টি এবং দাখিল করেছেন ১০ জন প্রার্থী। ঝালকাঠি-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের কাছে মনোনয়নপত্র জমা দেন। একই আসনে বিএনপি নেতা গোলাম আযম সৈকত স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন। 

ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ


এ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন ড. ফয়জুল হক। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন ডা. মাহমুদা আলম মিতু। ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী ইব্রাহীম আল হাদী রাজাপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা রিফাত আরা মৌরির কাছে মনোনয়নপত্র দাখিল করেন। 

এছাড়া ঝালকাঠি-১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. কামরুজ্জামান খান, জাতীয় পার্টির (জেপি) মনোনীত প্রার্থী এনামুল হক রুবেল, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, জাসদের (জেএসডি) সোহরাব হোসেন, জনতা দলের জসিম উদ্দিন তালুকদার, গণঅধিকার পরিষদের শাহাদাত হোসেন, জাতীয় পার্টির (জেপি) মাহিবুল ইসলাম মাহিম, স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি নেতা মঈন আলম ফিরোজী, কর্নেল মোস্তাফিজুর রহমান এবং সাব্বির আহমেদ মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

অপরদিকে ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর- নলছিটি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। এ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন এসএম শেখ নেয়ামুল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন ড. সিরাজুল ইসলাম সিরাজী। তিনি ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন। 

ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ


এছাড়া জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এম এ কুদ্দুস খান, বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মনোনীত প্রার্থী শেখ জামাল হোসেন, জাসদের (জেএসডি) মাসুদ পারভেজ, গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী মো. মাহমুদুল ইসলাম সাগর (মাইনুল ইসলাম সাগর) মনোনয়নপত্র জমা দেন। 

এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও মনোনয়ন জমা দিয়েছেন মো. নরুদ্দীন সরদার ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ রাজ্জাক সেলিম। তার পক্ষে মনোনয়ন জমা দেন নার্গিস রাজ্জাক। তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবেশের সময় বিএনপি নেতা ও সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুরসহ নেতাকর্মীরা প্রতিবাদ ও বাঁধা দেয়। তারা তাকে স্বৈরাচারের দোসর ও মহিলা লীগের সহসভাপতি দাবি করেন। এতে সেখানে উত্তেজনা দেখা দিলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। 

এ বিষয়ে ডিবি পুলিশ সূত্র জানায়, নাগির্স রাজ্জাককে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেলের সামনেই তার পরিচয় জানতে চেয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তিনি সেখান থেকে দ্রুত চলে যান।

কেকে/এজে


মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close