রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
খেলাধুলা
নাটকীয় সুপার ওভারে রংপুরকে হারাল রাজশাহী
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ১০:৪২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগে দিনের দ্বিতীয় ম্যাচে নাটকীয় সুপার ওভারে রংপুর রাইডার্সকে হারাল রাজশাহী ওয়ারিয়র্স। সুপার ওভারের খেলায় প্রথমে ব্যাট করতে নেমে এক ওভারে মাত্র ৬ রান করে রংপুর। জবাবে মাত্র ৩ বল খেলেই জয়ের বন্দরে পৌঁছে যায় রাজশাহী ওয়ারিয়র্স।

এর আগে ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৫৯ রান করে রাজশাহী। জবাবে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৯ রান করে রংপুর।

১৬০ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো করতে পারেনি রংপুর। ১১ বলে ১৬ রান করে আউট হন ওপেনার লিটন কুমার দাস।

দ্বিতীয় উইকেটে দলকে দারুণ জুটি উপহার দেন ডেভিড মালান ও তাওহীদ হৃদয়। এসময় দুজন মিলে গড়েন ১০০ রানের জুটি। তাতেই জয়ে ভিত পেয়ে যায় রংপুর। এই দুই ব্যাটারই ফিফটির দেখা পেয়েছেন। তবে জয় নিয়ে ফিরতে পারেননি হৃদয়। অর্ধশতক পূরণের পর ৫৩ রানে আউট হন হৃদয়।

এদিকে কাইল মেয়ার্সকে সঙ্গে নিয়ে জয় নিশ্চিত করেন মালান। ফিফটির পূরণের পর মালান অপরাজিত থাকেন ৬৫ রানে। আর ১৫ রানে অপরাজিত থাকেন মেয়ার্স।

এর আগে ম্যচের শুরুতে ব্যাট করতে নামে রাজশাহী। ব্যাট হাতে সুবিধা করতে পারেননি ওপেনার তানজিদ হাসান তামিম। ৬ বলে ২ রান করে ইনিংসের দ্বিতীয় ওভারেই ফিরেছেন তিনি।

১২ রানে প্রথম উইকেট হারালেও দ্বিতীয় উইকেট জুটিতে রাজশাহীকে শক্ত ভিত গড়ে দেন শান্ত-ফারহান। ৩০ বলে ৪১ রান করে রানআউটে কাটা পড়েন অধিনায়ক। তাতে ভাঙে ৯৩ রানের জুটি।

শান্ত থিতু হয়ে ফিরলেও ফিফটি পেয়েছেন ফারহান। ৩৪ বলে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি। তবে ফিফটির পর আর বেশিক্ষণ টিকতে পারেননি। ৪৬ বলে ৬৫ রান করেছেন।

শান্ত-ফারহান ছাড়া আর কেউই বলার মতো রান করতে পারেননি। মুশফিক-ইয়াসির আলিদের ব্যর্থতায় শক্ত ভিতের পরও বড় সংগ্রহ পায়নি দল।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close