সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
খেলাধুলা
অবশেষে অ্যাশেজে অভিষেকের দ্বারপ্রান্তে ম্যাথিউ পটস
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৩:৫৬ পিএম আপডেট: ০২.০১.২০২৬ ৩:৫৯ পিএম
ম্যাথিউ পটস

ম্যাথিউ পটস

৩ বছরের বেশি সময় আগে টেস্টে ম্যাথিউ পটসের অভিষেক হয়েছে। তবে, এখন পর্যন্ত অ্যাশেজের কোনো ম্যাচ খেলা হয়নি এ পেসারের। তার সে অপেক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান অ্যাশেজ সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে ম্যাথিউ পটসকে একাদশে দেখা যেতে পারে। সিডনিতে শুরু হতে যাওয়া ম্যাচের জন্য শুক্রবার (২ জানুয়ারি) ১২ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড, যেখানে রয়েছেন পটস ও স্পিনার শোয়েব বশির। তবে, চূড়ান্ত একাদশে জায়গা পাওয়ার দৌড়ে বশিরের বাদ পড়ার সম্ভাবনাই বেশি।

চতুর্থ টেস্টে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে গাস অ্যাটকিনসন ছিটকে যাওয়ায় সুযোগ তৈরি হয়েছে পটসের। পুরো সফরে এক ম্যাচও না খেলা এই ডানহাতি পেসার শেষ পর্যন্ত অ্যাশেজে অভিষেকের দ্বারপ্রান্তে। ইংল্যান্ড শিবিরে বর্তমানে ফিট পেসার হিসেবে পটসের সাথে আছেন কেবল ম্যাথিউ ফিশার, যিনি মার্ক উডের চোটের পর দলে যুক্ত হয়েছেন। এরই মধ্যে চোটের কারণে সফর শেষ করে দেশে ফিরেছেন জফরা আর্চারও।
 
বক্সিং ডে টেস্টে মাত্র ২ দিনে ম্যাচ শেষ হওয়ায় এবং এমসিজির উইকেট নিয়ে সমালোচনার পর সিডনিতে তুলনামূলক ব্যাটিংবান্ধব পিচের প্রত্যাশা করছে ইংল্যান্ড। শুক্রবার উইকেটে হালকা ঘাস থাকলেও অধিনায়ক বেন স্টোকস শনিবার আবার উইকেট দেখে চূড়ান্ত একাদশ ঘোষণার সিদ্ধান্ত নেবেন। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, প্রথম দুই দিন বৃষ্টির সম্ভাবনা থাকায় স্পিন আক্রমণে দ্বিতীয় অফস্পিনার খেলানোর প্রয়োজন দেখছে না দলটি। অলরাউন্ডার উইল জ্যাকস থাকায় বশিরের বাদ পড়ার সম্ভাবনাই প্রবল।
 
সেক্ষেত্রে পটসের খেলা প্রায় নিশ্চিত। ২০২২ সালে টেস্টে অভিষেক হয় পটসের। ক্যারিয়ারের প্রথম ৫ টেস্টে ২০ উইকেট নিয়ে দারুণ শুরু করলেও পরে নিয়মিত একাদশে জায়গা হারান তিনি। তবে, সাম্প্রতিক সময়ে জেমি ওভারটনের লাল বলের ক্রিকেট থেকে অবসর ও ক্রিস ওকসের চোট পটসের জন্য নতুন সুযোগ এনে দিয়েছে।
 
সিডনিতে শুক্রবার অনুশীলনের পর ওপেনার জ্যাক ক্রাউলি পটসের প্রশংসা করেন। তিনি বলেন,

‘প্রতিবার নেটে ওর মুখোমুখি হলে মুগ্ধ হই। অসাধারণ মনোভাব, পরিশ্রমী ও দক্ষ বোলার। সুযোগ পেলে সে অবশ্যই প্রাপ্য সম্মান পাবে।’
 
ইতোমধ্যে সিরিজ অজিদের দখলে গেলেও সিডনি টেস্ট জিতে ব্যবধান ৩-২ করার সুযোগ ইংলিশদের সামনে। তাছাড়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট যোগ করার জন্যেও ম্যাচটি গুরুত্বপূর্ণ তাদের জন্য।
 
পঞ্চম অ্যাশেজ টেস্টে ইংল্যান্ডের ১২ জনের দল: 

বেন স্টোকস (অধিনায়ক), শোয়েব বশির, জ্যাকব বেতেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, উইল জ্যাকস, ম্যাথিউ পটস, জো রুট, জেমি স্মিথ (উইকেটকিপার) ও জশ টাং।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  অ্যাশেজ   অভিষেক   ম্যাথিউ পটস  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close