সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
অর্থনীতি
শিপিং এজেন্ট লাইসেন্সিং বিধিমালা জারি এনবিআরের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৬:৪৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন সমুদ্র ও নৌবন্দর সংশ্লিষ্ট কাস্টমস স্টেশন কর্তৃক শিপিং এজেন্ট লাইসেন্স ইস্যুর ক্ষেত্রে প্রতিযোগিতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে শিপিং এজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২৫ প্রণয়ন করে জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এ প্রজ্ঞাপন জারি করা হয়। 

শুক্রবার (২ ডিসেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনবিআর। 

এর আগে এই খাতে লাইসেন্স ইস্যু করার জন্য কোনো স্বতন্ত্র বিধিমালা ছিল না এবং কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালা ২০২০ মোতাবেক শিপিং এজেন্ট লাইসেন্স ইস্যু করা হতো। শিপিং এজেন্ট সংক্রান্ত কার্যাবলী পরিচালনা সহজতর ও যুযোপযোগী করার লক্ষ্যেই স্বতন্ত্র শিপিং এজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২৫ প্রণয়ন করা হয়েছে। 

শিপিং এজেন্ট লাইসেন্সিং বিধিমালা ২০২৫’-এর সুবিধাগুলো হল কাস্টমস স্টেশনভিত্তিক শিপিং এজেন্ট লাইসেন্সের সংখ্যা নির্ধারনের জন্য পূর্বের ন্যায় জাতীয় রাজস্ব বোর্ড হতে পূর্বানুমোদনের গ্রহণের আবশ্যকতা নেই। ফলে, আগের তুলনায় লাইসেন্সিং কর্তৃপক্ষ বর্তমানে আরো কম সময়ের মধ্যে শিপিং এজেন্ট লাইসেন্স প্রদান করতে পারবে; পূর্বের ন্যায় শিপিং এজেন্ট লাইসেন্স প্রাপ্তির জন্যে আবেদনকারীকে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি কর্তৃক গৃহীত লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহনের প্রয়োজন নেই। কেবলমাত্র দাখিলকৃত দলিলাদি সঠিকপ্রাপ্তি সাপেক্ষে দ্রত (সর্বোচ্চ ৩০ কার্যদিবস) লাইসেন্স দেওয়া হবে।

সুবিধার মধ্যে আরও রয়েছে পূর্বের বিধিমালা অনুযায়ী ইস্যুকৃত শিপিং এজেন্ট লাইসেন্স কেবল ইস্যুকারী কাস্টমস স্টেশন সংশ্লিষ্ট সমুদ্র/নৌবন্দরের জন্য কার্যকর ছিল। ফলে, একটি কাস্টমস স্টেশন হতে ইস্যুকৃত লাইসেন্সের মাধ্যমে অন্য কোনো কাস্টমস স্টেশন সংশ্লিষ্ট বন্দরে শিপিং এজেন্ট সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করা সম্ভব ছিল না। বর্তমান বিধিমালা অনুযায়ী ইস্যুকৃত শিপিং এজেন্ট লাইসেন্সধারী সমগ্র বাংলাদেশের যে কোনো সমুদ্র অথবা নৌ-বন্দরের তার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারবে। 

এনবিআর আশা করছে, এ বিধিমালা বাস্তবায়নের মাধ্যমে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি হবে এবং আমদানি-রপ্তানি কার্যক্রম আরও সহজ ও গতিশীল হবে। 

এ লক্ষ্যে এনবিআরের বিদ্যমান সংস্কার ও আধুনিকায়ন কার্যক্রম অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  শিপিং এজেন্ট লাইসেন্সিং বিধিমালা   এনবিআর  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close