রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ ব্যবসায়ীদের      আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের কর্মসূচি      
খেলাধুলা
‘কাটার মাস্টার’ মোস্তাফিজের টি-টোয়েন্টিতে ৪০০ উইকেট পূর্ণ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৮:৫৪ পিএম
মোস্তাফিজুর রহমান

মোস্তাফিজুর রহমান

জাতীয় ক্রিকেট দলের সদস্য কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান টি-টোয়েন্টিতে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন। বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় কোনো বোলার হিসেবে এ কীর্তি অর্জন করলেন তিনি।

আজ শুক্রবার (২ জানুয়ারি) বিপিএলে সিলেট টাইটান্সের বিপক্ষে মাঠে নামার আগে টি-টোয়েন্টিতে মোস্তাফিজের উইকেটসংখ্যা ছিল ৩৯৯টি। এদিন মেহেদী হাসান মিরাজকে আলিস আল ইসলামের ক্যাচে পরিণত করে ৪০০ উইকেটের মাইলফলক পূর্ণ করেন ফিজ।

এ অর্জনে নাম লেখাতে তিনি খেলেছেন ৩১৪টি ম্যাচ। এর মধ্যে ১২৬ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিয়েছেন ১৫৮ উইকেট। বাকিগুলো আইপিএল, বিপিএল, পিএসএল, আইএল টি-টোয়েন্টিসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক ম্যাচে শিকার করেছেন।
 
মোস্তাফিজের আগে প্রথম কোনো বাংলাদেশি হিসেবে এ মাইলফলক অর্জন করেছিলেন সাকিব আল হাসান। টাইগার অলরাউন্ডার ইতোমধ্যে ৫০০ উইকেটও ছাড়িয়ে গেছেন। ৪৬৮ ম্যাচে তার শিকার ৫০৭টি উইকেট। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তিনি রয়েছেন পাঁচ নম্বরে। ৫০৭ ম্যাচে ৬৮৫ উইকেট নিয়ে সবার উপরে রয়েছেন আফগান স্পিনার রশিদ খান।
 
মোস্তাফিজ বর্তমানে অবস্থান করছেন ১১ নম্বরে। আর তিন উইকেট পেলে মোহাম্মন নবিকে হটিয়ে তিনি সেরা দশে জায়গা করে নেবেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কাটার মাস্টার   মোস্তাফিজ   টি-টোয়েন্টি   ৪০০ উইকেট  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close