সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
নির্বাচন ও ইসি
আন্তর্জাতিক মহলের আশা ‘বাংলাদেশে সুন্দর ইলেকশর’ হবে : প্রেস সচিব
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৯:৪০ পিএম আপডেট: ০২.০১.২০২৬ ৯:৪১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক মহল ইতিবাচ প্রতিক্রিয়া দেখাচ্ছে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘বাংলাদেশে একটি ডেমোক্রেটিক ট্রানজেকশন হবে, একটি সুন্দর ইলেকশন হবে বলে আন্তর্জাতিক মহল আশা করছে।’

আজ শুক্রবার (২ জানুয়ারি) সকালে মাগুরা শহরের নান্দুয়ালী নিতাই গৌর গোপাল সেবাশ্রমে পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় শফিকুল আলম আরও বলেন, ‘আমরা চাই যে আমাদের সমস্ত জনগোষ্ঠী, আমাদের মুসলমান ভাই-বোন, হিন্দু ভাই-বোন, পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সবাই যেন সুন্দর শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারেন সেজন্যে আমরা চেষ্টা করব। আসন্ন নির্বাচন সফলভাবে সম্পন্ন করতে সরকার ও নির্বাচন কমিশন ব্যাপকভাবে প্রস্তুতি নিয়েছে।’

‘মাগুরা জেলার ৩০১টি ভোটকেন্দ্র জানুয়ারি মাসের মধ্যে সরাসরি সিসিটিভি ক্যামেরার আওতায় আনার কাজ চলছে। ইতোমধ্যে জেলায় ৮০০ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এমনিভাবে দেশের প্রতিটি জেলায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করা হয়ে গেছে। বিপুল সংখ্যক জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বডি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হবে।’

এ সময় তিনি আওয়ামী লীগকে চরম ফ্যাসিবাদী আখ্যায়িত করে তাদের সময়ে বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিষয়ে তুলে ধরে বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে আওয়ামী লীগ একদলীয় ফ্যাসিজম চালু করেছিলে। সে সময় আওয়ামী লীগ যুবলীগ না করলে কাউকে চাকরি দেওয়া হতো না।’

‘দেশের বাইরে থেকে তারা ভয়ংকর মিথ্যাচার প্রচার করছে। ৩ হাজার পুলিশ সদস্যের হত্যার বিষয়টিকে আওয়ামী লীগের চরম মিথ্যাচার। তাদের আর সময় নেই।’

মন্দির পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন নিতাই গৌড় গোপাল, সেবাশ্রমের অধ্যক্ষ চিন্ময়ানন্দ দাস ব্রহ্মচারী, তরুণ ভৌমিক প্রমুখ।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আন্তর্জাতিক মহলের আশা   সুন্দর ইলেকশর   প্রেস সচিব  
মতামত লিখুন:
Loading...
Loading...

নির্বাচন ও ইসি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close