সোমবার, ২ নভেম্বর ২০২৬,
১৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৪৩৩      ● জাতীয় নিরাপত্তায় ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ওপর জোর রাষ্ট্রপতির      ● হাম উপসর্গে আরও ৩ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ১৫৪৮      ● ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর      ● শ্রমিক বিক্ষোভে অচল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড      ● দ্রুত ঘোষণা হতে পারে শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি      ● অক্টোবরে রেমিট্যান্সে রেকর্ড, দেশে এসেছে ২৮৭ কোটি ডলার      
নির্বাচন ও ইসি
স্থানীয় নির্বাচনে জনপ্রিয়তা বেশি এমন প্রার্থীকে বিবেচনা করা হবে : রিজভী
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৭:০৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের আলোচনার ভিত্তিতে প্রার্থী বাছাই করবে বিএনপি। জনপ্রিয়তা ও নির্বাচনে জয়ের সম্ভাবনাকে প্রার্থী নির্বাচনের প্রধান বিবেচ্য বিষয় হিসেবে দেখা হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (২ নভেম্বর) সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেছেন, আসন্ন স্থানীয় নির্বাচনে জেলা ও উপজেলা বিএনপির নেতারা আলোচনার মাধ্যমে উপযুক্ত প্রার্থী বাছাই করবেন। যার জনপ্রিয়তা ও নির্বাচনে জয়ের সম্ভাবনা বেশি, তাকেই প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে।

রিজভী জানান, নির্বাচনের তফসিল ঘোষণার পর দলীয় মনোনয়ন কার্যক্রম আরও গতি পাবে। ভোট গ্রহণ ও মনোনয়নপত্র জমার তারিখ নির্ধারিত হলে সেই সময়সূচি অনুযায়ী দলের কার্যক্রম পরিচালনা করা হবে।

এ সময় শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীলতা তৈরির পেছনে দেশি-বিদেশি ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, পরাজিত শক্তি দেশের বাইরে থেকে উসকানি দিচ্ছে এবং দেশের ভেতরে কিছু রাজনৈতিক পক্ষ নতুন সরকারকে অস্থিতিশীল করতে অপপ্রচার চালাচ্ছে।

রিজভী আরও অভিযোগ করেন, শ্রমিকদের ভুল বুঝিয়ে আন্দোলনে নামানোর চেষ্টা চলছে। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলেও দাবি করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, গত রোববার ঘটনাস্থল থেকে ছাত্রলীগ ও যুবলীগের ১১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জামায়াতের রাজনৈতিক ভূমিকা নিয়েও বক্তব্য দেন বিএনপির এই নেতা। তিনি বলেন, বিএনপি ১৭ বছর ধরে প্রকাশ্যে গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে এবং এ সময়ে দলটির নেতাকর্মীরা জীবন ও রক্ত দিয়েছেন। অন্যদিকে জামায়াতের নেতাকর্মীরা ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে মিশে গোপনে কর্মকাণ্ড চালিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, আব্দুল মালিক চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  স্থানীয়   নির্বাচন   জনপ্রিয়তা   প্রার্থী   বিবেচনা   রিজভী  
মতামত লিখুন:
Loading...
Loading...

নির্বাচন ও ইসি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close