শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
খেলাধুলা
চাপের কাছে হার মানল কলকাতা নাইট রাইডার্স, বাদ মোস্তাফিজ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৩:৪৫ পিএম
মোস্তাফিজুর রহমান

মোস্তাফিজুর রহমান

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এই মৌসুমে মোস্তাফিজুর রহমানের আর খেলা হচ্ছে না। ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনলেও টাইগার পেসারকে স্কোয়াড থেকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। 

কলকাতা নাইট রাইডার্সের কাছে মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার নির্দেশ এসেছিল ভারত ক্রিকেট বোর্ডের কাছ থেকে। বেশ কয়েকটি কট্টর সংগঠনের হুমকির পর বিসিসিআই ফিজকে বাদ দেওয়ার পথে হেঁটেছে।

কলকাতা মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার ঘোষণায় বলেছে, 

‘ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে যথাযথ প্রক্রিয়া এবং পরামর্শ অনুসরণ করে (মোস্তাফিজকে) ছেড়ে দেওয়া হয়েছে।’

ফিজকে দলে নেওয়ায় শুরুর দিকে কলকাতা নাইট রাইডার্সের সমালোচনা করে ভারতীয়দের একটি অংশ। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে অভিযোগ তুলে তাকে না খেলানোর দাবি ছিল ওই পক্ষের। হুমকি দেন মধ্য প্রদেশের শহর উজ্জয়নের ধর্মীয় নেতারা। ফিজকে খেলালে বাধা তৈরি করার ও মাঠ ভাঙচুরের হুশিয়ারি দিয়েছিল তারা। 

ভারতের মধ্য প্রদেশের রিনমুক্তেশ্বর মহাদেব মন্দিরের প্রধান পুরোহিত মহাবীর নাথ সাংবাদিকদের বলেন, তাদের লোকেরা ‘ব্যবস্থা’ নেবে। কারণ বাংলাদেশে হিন্দুদের ওপর ‘নিপীড়ন’ হচ্ছে। আরও বেশ কয়েকটি সংগঠনের কাছ থেকে একই ধরনের হুমকি আসে।

শনিবার (৩ জানুয়ারি) টাইগার পেসারকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেয় বিসিসিআই। 

পরে বোর্ডের সেক্রেটারি দেবজিত সাইকিয়া গণমাধ্যমে বলেন, ‘সাম্প্রতিক ঘটনার কারণে আমরা কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে তাদের দলে থাকা বাংলাদেশের খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছি। তারা যদি খেলোয়াড় বদলাতে চায়, বিসিসিআই সেই অনুমতিও দেবে।’

সূত্র : ক্রিকইনফোর।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কলকাতা নাইট রাইডার্স   মোস্তাফিজ  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close