সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
খেলাধুলা
মুস্তাফিজ ও কলকাতার ৯.২০ কোটি, আইপিএলের নিয়ম যা বলছে
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৪:৪৪ পিএম আপডেট: ০৩.০১.২০২৬ ৫:১৯ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

আইপিএলের নতুন মৌসুম শুরুর আগেই অদ্ভুত পরিস্থিতির মুখে পড়েছে কলকাতা নাইট রাইডার্স। ভারতের কট্টর হিন্দুত্ববাদী গোষ্ঠীর হুমকির প্রেক্ষিতে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। সেই নির্দেশনা অনুযায়ী ইতোমধ্যে মুস্তাফিজকে ছেড়ে দিয়েছে কলকাতার ফ্র্যাঞ্চাইজি।

কয়েক দিন আগে নিলামে চেন্নাই সুপার কিংসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে ভেড়ায় কলকাতা। তবে নতুন মৌসুমে একটিও বল না করেই দল ছাড়তে হলো এই বাঁহাতি পেসারকে।

আইপিএলের নিলাম নীতিমালা অনুযায়ী, কোনো খেলোয়াড়কে কেনার পর সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজির পার্স লক হয়ে যায়। কিন্তু মুস্তাফিজের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। তিনি নিজে সরে দাঁড়াননি কিংবা ইনজুরিতেও পড়েননি। বরং কূটনৈতিক ও নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বিসিসিআই তাকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়।

লিগের অপারেশনাল গাইডলাইন অনুযায়ী, ক্রিকেটের বাইরের কোনো কারণে বিসিসিআই যদি কোনো খেলোয়াড়কে সরিয়ে নিতে হস্তক্ষেপ করে, তাহলে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজি সাধারণত ওই খেলোয়াড়ের জন্য খরচ করা পুরো নিলামমূল্য ফেরত পাওয়ার দাবি করতে পারে। সে হিসেবে কলকাতা তাদের খরচ করা ৯ কোটি ২০ লাখ রুপি ফেরত পাওয়ার যোগ্যতা রাখে।

মুস্তাফিজ ইস্যুটিকে ‘ফোর্স মাজর’ হিসেবে দেখা হচ্ছে। চুক্তিগত এই ধারায় নিয়ন্ত্রণের বাইরে কোনো ঘটনার কারণে চুক্তির শর্ত পূরণ সম্ভব না হলে দায়বদ্ধতা কার্যকর থাকে না। যেহেতু মুস্তাফিজকে ছাড়ার সিদ্ধান্ত এসেছে বিসিসিআইয়ের নির্দেশনায়, তাই কলকাতার সঙ্গে তার চুক্তি কার্যকর রাখার বাধ্যবাধকতা নেই।

তবে ভবিষ্যতে মুস্তাফিজ যদি কলকাতা বা বিসিসিআইয়ের কাছে কোনো ধরনের ক্ষতিপূরণ দাবি করেন, তাহলে বিষয়টি জটিল বিতর্কে রূপ নিতে পারে। এই রিফান্ড গুরুত্বপূর্ণ, কারণ অর্থ ফেরত পেলে রেজিস্টার্ড অ্যাভেইলেবল প্লেয়ার পুল (আরএপিপি) বা দ্রুতগতির রিপ্লেসমেন্ট ড্রাফটে পূর্ণ আর্থিক সক্ষমতা নিয়ে বিকল্প খেলোয়াড় খুঁজতে পারবে কলকাতা।

বিসিসিআই অবশ্য নমনীয়তার ইঙ্গিত দিয়েছে। বোর্ড সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া নিশ্চিত করেছেন, কলকাতাকে একজন বদলি খেলোয়াড় নেওয়ার অনুমতি দেওয়া হবে। তবে অর্থ ফেরত দেওয়ার সময়সূচি ও প্রক্রিয়া সম্পর্কে নির্দিষ্ট করে কিছু জানাননি তিনি।

এ বিষয়ে কলকাতা নাইট রাইডার্স এক বিবৃতিতে জানায়, ‘বিসিসিআইয়ের নির্দেশনা অনুযায়ী সব প্রক্রিয়া ও অভ্যন্তরীণ পরামর্শ শেষে মুস্তাফিজকে ছেড়ে দেওয়া হয়েছে। আইপিএলের নীতিমালা অনুযায়ী বদলি ক্রিকেটার নেওয়ার অনুমোদনও দিয়েছে বিসিসিআই। দ্রুত সময়ের মধ্যে বিস্তারিত জানানো হবে।’

নতুন বিদেশি খেলোয়াড় নেওয়ার ক্ষেত্রে কলকাতার হাতে পুরো ৯ কোটি ২০ লাখ রুপি থাকলেও, ডেথ ওভারে মুস্তাফিজুর রহমানের মতো সমমানের বোলার খুঁজে পাওয়া সহজ হবে না বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  মুস্তাফিজ   কলকাতা   আইপিএল  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close