সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
খেলাধুলা
মোস্তাফিজ ইস্যুতে জরুরি মিটিং ডেকেছে বিসিবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৭:০৩ পিএম আপডেট: ০৩.০১.২০২৬ ৭:৩৯ পিএম

মব আক্রমণের ভয়ে বিসিসিআইয়ের নির্দেশে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দিয়েছে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স।

এই পরিস্থিতিতে আজ রাত সাড়ে ৯টায় জরুরি মিটিংয়ে বসবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিলেটে আঞ্চলিক ক্রিকেট কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তা নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

আইপিএলে প্রথমবার কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে জড়ানোর সুযোগ ছিলো মুস্তাফিজুর রহমানের। তবে ভারতজুড়ে কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর টানা বিক্ষোভ ও চাপের মুখে বিসিসিআই-এর নির্দেশনায় আজ শনিবার(৩ জানুয়ারি) মুস্তাফিজকে আনুষ্ঠানিকভাবে ছেড়ে দিয়েছে কেকেআর। এই নজিরবিহীন ঘটনার প্রেক্ষাপটে উদ্ভূত পরিস্থিতিতে আজ রাত সাড়ে নয়টায় জরুরি সভা ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এবারের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে ভারত সরকারের নিরাপত্তা শঙ্কার অজুহাতে বিসিসিআই এই বাংলাদেশি পেসারকে স্কোয়াড থেকে বাদ দেয়ার নির্দেশ দেয়। কেকেআর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, বিসিসিআই-এর নির্দেশনা ও অভ্যন্তরীণ আলোচনার পর মুস্তাফিজকে দল থেকে ছেড়ে দেয়া হয়েছে এবং নীতিমালার আলোকে তারা বদলি ক্রিকেটার নেয়ার অনুমতি পেয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় সিলেটে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, বিষয়টি নিয়ে তারা এখনো আনুষ্ঠানিক কোনো নথিপত্র হাতে পাননি।

তিনি বলেন, “আমাদের কাছে যতটুকু তথ্য আছে, আমাদের কাউন্টার পার্ট হচ্ছে বিসিসিআই। আমরা আইসিসির অধীনে ইভেন্ট খেলি, আর মুস্তাফিজের বিষয়টি ছিল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট সংক্রান্ত। আমরা এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাইনি। রাত সাড়ে নয়টায় আমাদের জরুরি সভা রয়েছে, এরপরই বিস্তারিত জানাতে পারব।”

প্রসঙ্গত, ক্রিকেটীয় বিষয়ে সরাসরি রাজনৈতিক হস্তক্ষেপের ফলে বাংলাদেশ ও ভারতের দীর্ঘদিনের ক্রিকেটীয় সম্পর্কে বড় ধরনের ফাটল ধরার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা ইস্যুটিও এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  মোস্তাফিজ   বিসিবি  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close