রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
খেলাধুলা
শান্ত-জাকেরকে বাদ দিয়ে বিশ্বকাপে বাংলাদেশের দল ঘোষণা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ১:০৮ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য ২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার লিটন কুমার দাস। সহ-অধিনায়ক হিসেবে নাম ঘোষণা করা হয়েছে সাইফ হাসানের।

এই দলে সবচেয়ে বড় চমক বা বরং অনুমিতই বলা যায়, ছন্দ হারানো উইকেটকিপার-ব্যাটসম্যান জাকের আলি অনিকের বাদ পড়া। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার সর্বশেষ ১৫ ইনিংসে একটি ফিফটিও নেই। নিয়মিত সিঙ্গেল ডিজিটে আউট হচ্ছেন, থিতু হলেও রানের গতি ধরে রাখতে পারছেন না। ঘরোয়া ক্রিকেটেও তার ফর্ম খারাপ চলছে। তাই তার বাদ পড়া অনেকটা প্রত্যাশিতই ছিল।

জাকের না থাকায় মিডল অর্ডারের দায়িত্ব বেশি পড়বে তাওহিদ হৃদয়ের কাঁধে। তার সঙ্গে লোয়ার মিডল অর্ডারে থাকছেন শামীম হোসেন পাটোয়ারি এবং নুরুল হাসান সোহান। দলের পরিকল্পনায় ভিন্ন চিন্তা দেখা যাচ্ছে সাইফ হাসানকে তানজিদ হোসেন তামিমের সঙ্গে ওপেনিংয়ে নামানো হতে পারে, আর পারভেজ হোসেন ইমনকে চার নম্বরে খেলানোর কথা ভাবা হচ্ছে।

এদিকে বিপিএলের প্রথম কয়েক ম্যাচে ব্যাট হাতে আলো ছড়িয়ে আলোচনায় নাজমুল হোসেন শান্ত। এছাড়া বল হাতে দুই ম্যাচে ভালো করেছেন রিপন মন্ডল। দুর্দান্ত করেছেন আলিস ইসলামও। ভালো করা ক্রিকেটারদের দিকেও নজর দিচ্ছেন নির্বাচকরা। সেক্ষেত্রে ঘোষিত প্রাথমিক দলে কোনো কারণ ছাড়াই পরিবর্তন আনতে পারবে বিসিবি, এজন্য সময় ৩১ জানুয়ারি পর্যন্ত। এরপর কোনো পরিবর্তনের প্রয়োজন পড়লে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদন লাগবে।

পেস আক্রমণে পাঁচজন বোলার রেখেছে বাংলাদেশ। নিয়মিত মুখগুলোই আছেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম এবং মোহাম্মদ সাইফুদ্দিন। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে দলে তিনজন রাখা হয়েছে।

ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে আছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। লিটনের দলের যাত্রা শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে। একই ভেন্যুতে খেলবে ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষেও। গ্রুপের শেষ ম্যাচ নেপালের বিপক্ষে মুম্বাইয়ে।

বিশ্বকাপের জন্য বাংলাদেশের স্কোয়াড:

লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন এবং শরিফুল ইসলাম।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বিশ্বকাপ   বাংলাদেশ   দল ঘোষণা  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close