শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      
নির্বাচন ও ইসি
আপিল গ্রহণের প্রথম দিনে নির্বাচন কমিশনে ৪২টি আবেদন জমা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৮:৩৭ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের শুরু হয়েছে। 

সোমবার (৫ জানুয়ারি) সকাল থেকে এ কার্যক্রম শুরু হয়।

আপিল গ্রহণের প্রথম দিন সোমবার নির্বাচন কমিশনে (ইসি) ৪২টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে জমা পড়েছে ৪১টি আপিল এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে জমা পড়েছে একটি আপিল। 

ইসি জানিয়েছে, যে সব আসনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করা হয়েছে সেগুলো হল লালমনিরহাট-১ (১টি), রংপুর-১ (১টি), রংপুর-৪ (১টি), বগুড়া-৩ (১টি), চাঁপাইনবাবগঞ্জ-২ (১টি), রাজশাহী-৫ (১টি), নাটোর-১ (১টি), যশোর-৫ (১টি), নড়াইল-১ (১টি), বাগেরহাট-১ (১টি), খুলনা-৬ (১টি), পটুয়াখালী-৩ (১টি), টাঙ্গাইল-১ (১টি), কিশোরগঞ্জ-১ (১টি), কিশোরগঞ্জ-৪ (১টি), মুন্সিগঞ্জ-৩ (১টি), ঢাকা-৩ (২টি), ঢাকা-৯ (১টি), ঢাকা-১৮ (১টি), গাজীপুর-১ (১টি), গাজীপুর-২ (১টি), গাজীপুর-৩ (১টি), গাজীপুর-৫ (২টি), নরসিংদী-১ (১টি), নরসিংদী-৪ (১টি), নারায়ণগঞ্জ-৪ (১টি), ফরিদপুর-৪ (১টি), গোপালগঞ্জ-২ (১টি), মাদারীপুর-২ (১টি), শরীয়তপুর-১ (৩টি), শরীয়তপুর-৩ (১টি), কুমিল্লা-১ (১টি), কুমিল্লা-৯ (১টি), চাঁদপুর-২ (১টি), ফেনী-১ (১টি), চট্টগ্রাম-১১ (১টি) ও কক্সবাজার-২ (১টি)।  

ব্রাহ্মণবাড়িয়া-১ আসন থেকে মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ১টি আপিল আবেদন জমা পড়েছে। 

নির্বাচন কমিশনে আপিল দায়ের কার্যক্রম চলবে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আপিল গ্রহণ   নির্বাচন কমিশন   আবেদন জমা  
মতামত লিখুন:
Loading...
Loading...

নির্বাচন ও ইসি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close