মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
খেলাধুলা
নেইমারের অবসর নিয়ে নতুন তথ্য
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ১:৪২ এএম

দীর্ঘদিনের চোট আর বারবার অস্ত্রোপচারের ধকল সামলাতে না পেরে ফুটবলকেই বিদায় জানাতে চেয়েছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। শৈশবের ক্লাব সান্তোসে ফেরার পরও একের পর এক শারীরিক সমস্যায় জর্জরিত ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ডের জন্য গত কয়েক মাস ছিল চরম মানসিক যন্ত্রণার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নেইমারের বাবা নেইমার সিনিয়র তার ছেলের এই কঠিন সময়ের অজানা তথ্য প্রকাশ করেছেন।

নেইমার হাঁটুর লিগামেন্টের গুরুতর চোটের কারণে সৌদি প্রো লিগের ক্লাব আল-হিলালের সঙ্গে চুক্তি বাতিল হওয়ার পর সান্তোসে ফেরেন নেইমার। কিন্তু সেখানেও হাঁটুর মেনিসকাসে নতুন করে অস্ত্রোপচারের প্রয়োজন পড়লে তিনি ধৈর্য হারিয়ে ফেলেন। নেইমার সিনিয়র জানান, দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ায় ক্লান্ত হয়ে নেইমার একবার তাকে বলেছিলেন, “আমি আর নিতে পারছি না। জানি না অপারেশন করানোটা আদৌ সার্থক হবে কি না। আমার জন্য মনে হয় এখানেই শেষ।”

নেইমারের বাবা আরও অভিযোগ করেন যে, অস্ত্রোপচারের খবর পরিবারের পক্ষ থেকে নেইমারকে জানানোর আগেই সংবাদমাধ্যমে প্রকাশ পাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। মানুষ বলতে থাকে নেইমার এ বছর আর খেলবে না—এসব খবর ওকে ভীষণভাবে আঘাত করে এবং মানসিকভাবে পর্যুদস্ত করে ফেলে।

তবে তীব্র হতাশা সত্ত্বেও শেষ পর্যন্ত অবসরের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। ২০২৫ সালে সান্তোসকে অবনমন থেকে বাঁচাতে ব্যথানাশক ইনজেকশন নিয়েও মাঠে নামতে দেখা গেছে তাকে। মূলত ২০২৬ বিশ্বকাপে সেলেসাওদের জার্সিতে শেষবারের মতো মাঠে নামার স্বপ্নই নেইমারকে আবারও ঘুরে দাঁড়ানোর শক্তি জুগিয়েছে। নেইমার সিনিয়র তার ছেলেকে উদ্বুদ্ধ করে বলেছিলেন, “যদি আমরা এখন হাল ছেড়ে দিই, তবে আর কিছুই বাকি থাকবে না। বিশ্বকাপটা সামনে রেখেই তোমাকে এগোতে হবে।”

বর্তমানে নতুন করে করা অস্ত্রোপচারের পর পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন নেইমার। ইউরোপ বা যুক্তরাষ্ট্রের এমএলএস-এ যাওয়ার গুঞ্জন থাকলেও ব্রাজিলের সংবাদমাধ্যমগুলোর দাবি, আরও এক মৌসুম সান্তোসে থেকে নিজেকে পুরোপুরি ফিট করে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত খেলার পরিকল্পনাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন এই তারকা।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  নেইমার   অবসর  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close