সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      
খেলাধুলা
ভেন্যু যেখানেই হোক বিশ্বকাপ খেলতে প্রস্তুত বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৬:২৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার সিদ্ধান্তের কথা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি নিয়ে আইসিসির সঙ্গে বিসিবির আলোচনা হওয়ার কথা রয়েছে, এরপরই আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত হলে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজন করা হতে পারে।

তবে ভেন্যু পরিবর্তন হলেও দলের পারফরম্যান্সে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন।

বাংলাদেশের বিশ্বকাপ দলে থাকা এ অলরাউন্ডার সংবাদমাধ্যমকে বলেছেন, “জানি না আসলে কী হবে, যেহেতু আমাদের নিয়ন্ত্রণে নেই। আমরা যেকোনো ভেন্যুতেই খেলতে সব সময় প্রস্তুত থাকি। বেশ কিছুদিন আগে শ্রীলঙ্কার কন্ডিশনে আমরা টি-টোয়েন্টি সিরিজ এবং পূর্ণাঙ্গ একটা সিরিজ খেলে এসেছি। আমাদের জন্য আরও অনেক বেশি খাপখাইয়ে নেওয়াটা সুবিধা হবে আশা করি।”

ভেন্যু যেখানেই হোক পারফরম্যান্স করতে প্রস্তুত বাংলাদেশ দল। সাইফউদ্দিন বললেন, “তারপরও দেখা যাক আমরা যেকোনো কন্ডিশনে- সেটা ইন্ডিয়াই হোক বা শ্রীলঙ্কাই হোক আমরা সব সময় প্রস্তুত। আর বিশ্বকাপের মতো একটা বড় ইভেন্ট আমরা সব প্লেয়ারই মুখিয়ে আছি খেলার জন্য। এটা যেখানে হোক।”

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ দলেও জায়গা হয়নি সাইফউদ্দিনের। দলে ফিরলেও থিতু পারেন না ২৯ বছর বয়সী এই অলরাউন্ডার। ফিটনেসও বিভিন্ন সময় বাধা হয়েছে। ক্যারিয়ারের এই চড়াই-উতরাই নিয়ে সাইফউদ্দিন বললেন, “জীবন তো, আসলে অনেক লড়াই করতে হয়। সেটা খেলোয়াড় জীবন হোক কিংবা ব্যক্তিগত জীবন হোক। সবসময় চিন্তা করি, আগে হয়তো অনেক বেশি চিন্তা করতাম ক্রিকেট নিয়ে- আমার এই জায়গায় থাকতে হবে। আমার রোলটা ভালোভাবে প্লে করতে হবে। এখন আসলে সেই জায়গা থেকে কিছুটা সরে এসেছি।”

তারপর সাইফউদ্দিনের উপলব্ধি, সব সময় চেষ্টা করি নিজেকে ফিট রাখা। যা হওয়ার হবে। মন খুলে ক্রিকেটটা খেলি। তো ইনশাআল্লাহ গত চার-পাঁচ মাস চাচ্ছি যেরকম, সবকিছু হচ্ছে। চেষ্টা করবো এই ধারাবাহিকতা বজায় রাখার, দলের নিয়মিত হওয়ার।

কেকে/এলএ




আরও সংবাদ   বিষয়:  বিশ্বকাপ   ভেন্যু   বাংলাদেশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close