শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
খেলাধুলা
ভারতেই খেলতে হবে এমন দাবি ভিত্তিহীন
বিশ্বকাপে বাংলাদেশের অবস্থান নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ আইসিসি : বিসিবি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ১:২৭ পিএম আপডেট: ০৭.০১.২০২৬ ১:৪১ পিএম

ক্রিকেটারদের নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে ভারতের মাটিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়ে আইসিসি বরাবর আবেদন করেছিল বাংলাদেশ। এ ব্যাপারে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বুধবার (৭ জানুয়ারি) বেলা পৌনে একটার দিকে প্রকাশিত বিসিবির এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে, টুর্নামেন্টে বাংলাদেশ দলের পূর্ণ ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে আইসিসি।

একই সঙ্গে বিসিবির উত্থাপিত উদ্বেগগুলো সমাধানে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আইসিসি জানিয়েছে, টুর্নামেন্টের বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে বিসিবির দেওয়া মতামত ও পরামর্শ স্বাগত জানানো হবে এবং সেগুলো যথাযথভাবে বিবেচনায় নেওয়া হবে।

বিসিবি আরও জানিয়েছে, সাম্প্রতিক সময়ে গণমাধ্যমের একটি অংশে প্রকাশিত কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে—এই বিষয়ে বিসিবিকে নাকি আইসিসির পক্ষ থেকে চূড়ান্ত সতর্কবার্তা বা আলটিমেটাম দেওয়া হয়েছে। তবে এসব দাবি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং আইসিসির সঙ্গে বিসিবির যোগাযোগের প্রকৃতি বা বিষয়বস্তুর সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয় বলে স্পষ্ট করেছে বোর্ড।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসি ও সংশ্লিষ্ট ইভেন্ট কর্তৃপক্ষের সঙ্গে গঠনমূলক, সহযোগিতামূলক ও পেশাদার সম্পর্ক বজায় রেখে আলোচনা চালিয়ে যাবে, যাতে একটি বাস্তবসম্মত ও সৌহার্দ্যপূর্ণ সমাধানে পৌঁছানো যায় এবং টুর্নামেন্টে দলের অংশগ্রহণ নির্বিঘ্ন ও সফল হয়।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিরাপত্তা, সুরক্ষা ও সার্বিক কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার বিষয়ে বিসিবি দৃঢ় অবস্থানে রয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

প্রসঙ্গত, গতকাল (মঙ্গলবার) বিসিবি ও আইসিসির মধ্যকার ভার্চুয়াল বৈঠক নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল ভারতীয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। তাদের প্রতিবেদনে দাবি করা হয়, নিরাপত্তা শঙ্কায় ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচ খেলার অনুরোধ প্রত্যাখ্যান করার কথা বিসিবিকে জানিয়েছে আইসিসি। তারা বাংলাদেশ বোর্ডকে বলেছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে ভারতে যেতে হবে অথবা পয়েন্ট হারানোর ঝুঁকিতে পড়তে হবে। 

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বিশ্বকাপ   বাংলাদেশ   আইসিসি   বিসিবি  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close