মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
খেলাধুলা
অধিকারের প্রশ্নে আপস নয় : বিসিবি সভাপতি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৪:২০ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে ভারত সফরে না যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বুধবার (৭ জানুয়ারি) যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠকের পর নিরাপত্তা ইস্যুতে বিসিবির অবস্থান স্পষ্ট করেছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি জানিয়েছেন, “খেলোয়াড়দের পাশাপাশি সাংবাদিক, স্পন্সর ও দর্শকদের নিরাপত্তা নিশ্চিত না হলে বিসিবি তাদের অধিকারের প্রশ্নে কঠোর অবস্থানে অনড় থাকবে।”

এক প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘আমরা আইসিসিকে নিরাপত্তা এবং সুরক্ষার গুরুত্ব নিয়ে লিখেছি। আমাদের প্রাথমিক দায়িত্ব খেলোয়াড়দের দেখাশোনা করা হলেও, এর বাইরে সাংবাদিক, স্পন্সর এবং ক্রিকেটপ্রেমীদের একটি বিশাল জনগোষ্ঠী রয়েছে। যদি নিরাপত্তা ব্যবস্থার উন্নতি না হয়, তবে আমরা আমাদের অধিকারের জন্য লড়ে যাব। এটি একটি অত্যন্ত যৌক্তিক কারণ; আমরা এর আগে অনেক বিশ্বকাপ খেললেও কখনো এমন নিরাপত্তার প্রশ্ন তুলিনি।’

ভারতের ভঙ্গুর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বুলবুল বলেন, ‘আমরা একটি অত্যন্ত যৌক্তিক বিষয় নিয়ে কথা বলছি। উদাহরণস্বরূপ, মুস্তাফিজের মতো একজন খেলোয়াড়ের ক্ষেত্রে যখন দেখা গেলো যে নিরাপত্তা নিশ্চিত করতে অসুবিধা হচ্ছে, তখন তাকে বাদ দেয়া হয়েছে। সেখানে পুরো বাংলাদেশের একটি বিশাল জনগোষ্ঠী যখন খেলা দেখতে যাবে, সেটি একটি গুরুতর উদ্বেগের বিষয়।’

শ্রীলঙ্কায় খেলা সম্ভব নয়—এমন অপপ্রচার প্রসঙ্গে বিসিবির এই প্রতিনিধি বলেন, ‘শ্রীলঙ্কায় খেলা সম্ভব নয়—এমন একটি অপপ্রচার চলছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। আইসিসির সাথে আমাদের যোগাযোগ হয়েছে এবং তারা জানতে চেয়েছে আমাদের সুনির্দিষ্ট সমস্যাগুলো কী। আমরা এখন সেই বিষয়গুলো লিখিতভাবে জানাচ্ছি।’

বিশ্বকাপে অংশগ্রহণ না করলে সম্ভাব্য পরিণতি নিয়েও মন্তব্য করেন বুলবুল। জানান, ‘বিসিবি অবশ্যই বিষয়টি বিবেচনা করবে। অতীতে চ্যাম্পিয়ন্স ট্রফির সময় ভারত পাকিস্তানে যায়নি এবং পাকিস্তানও গত কয়েকটি টুর্নামেন্ট খেলতে ভারতে আসেনি। সুতরাং, আমরা একটি সঠিক সমাধানের আশা করছি। ভারতের নিরাপত্তা ইস্যুতে যদি বিশ্বকাপ নিয়ে আপস করতে হয়, তবে আমরা আমাদের সিদ্ধান্তে অনড় থাকব।’ 


কেকে/এলএ




আরও সংবাদ   বিষয়:  অধিকার   আপস নয়   বিসিবি সভাপতি  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close