শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
খেলাধুলা
পিএসএলে ১০ বাংলাদেশি ক্রিকেটারের নিবন্ধন
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৫:১০ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে হঠাৎ করেই বাদ পড়েছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুরজু রহমান। এই সিদ্ধান্তকে ঘিরে ভারত ও বাংলাদেশের সম্পর্কেরর্কে শীতলতা আরও স্পষ্ট হচ্ছে। তবে আইপিএলে জায়গা না পেলেও হতাশ হতে হয়নি মুস্তাফিজকে—বাদ পড়ার মাত্র তিন দিনের মধ্যেই পাকিস্তান সুপার লিগে একটি ফ্র্যাঞ্চাইজি দলে সুযোগ পেয়েছেন তিনি

পিএসএলে খেলবেন এই বাঁহাতি পেসার। ইতোমধ্যে নিবন্ধনও সেরেছেন কাটার মাস্টার মুস্তাফিজ। টুর্নামেন্টটির অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে আজ তাকে স্বাগত জানানো হয়েছে। ফেসবুক পেইজে লেখা হয়, ‘ব্যাটাররা সাবধান—নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছেন ফিজ। পিএসএলের ১১তম আসরে যোগ দিচ্ছেন মুস্তাফিজ।’

সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তান জানিয়েছে, পিএসএল ১১-এর জন্য বিদেশি ক্রিকেটারদের নিবন্ধন কার্যক্রম চলছে এবং আগামী ২০ জানুয়ারি পর্যন্ত রেজিস্ট্রেশনের সুযোগ থাকবে। সেই তালিকায় ইতোমধ্যে নাম লিখিয়েছেন মুস্তাফিজ, সাকিব, তাসকিন, রিশাদ, তানজিদ তামিমসহ মোট ১০ জন বাংলাদেশি ক্রিকেটার।

এবারের পিএসএল শুরু হবে ২৩ মার্চ, একই দিন আইপিএলেরও পর্দা উঠবে। ৮ দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্ট চলবে ৩ মে পর্যন্ত। সূচির এই মিল কাকতালীয় হলেও, মুস্তাফিজের জন্য এটি এক নতুন চ্যালেঞ্জ ও সুযোগের গল্প। গেল আসলে মুস্তাফিজ দল না পেলেও এবারের আসরে বেশ সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত, ২০১৮ সালে পিএসএল খেলেছিলেন মুস্তাফিজুর রহমান। লাহোর কালান্দার্সের হয়ে সেবার ৫ ম্যাচে নিয়েছিলেন ৪ উইকেট। সাত বছর পর আবারও পিএসএলের মঞ্চে ফিরতে যাচ্ছেন তিনি। দুর্দান্ত ফর্মে থাকা মুস্তাফিজের জন্য পিএসএল হতে যাচ্ছে নতুন পরিচয়ের মঞ্চ।

কেকে/এলএ




আরও সংবাদ   বিষয়:  পিএসএল   বাংলাদেশি   ক্রিকেটার   নিবন্ধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close