রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
খেলাধুলা
সিডনি টেস্টে রোমাঞ্চ, অ্যাশেজে শেষ হাসি অস্ট্রেলিয়ার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ১০:০৭ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রায় ১৫ বছর পূর্বে সিডনিতে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের অভিষেক হয়েছিল অস্ট্রেলিয়ান তারকা উসমান খাজার। সেখানেই তিনি জাতীয় দলের শেষ ম্যাচটি খেলে ফেললেন। 

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) যদিও ব্যাট হাতে ম্যাচটি রাঙাতে পারেননি আন্তর্জাতিক ক্রিকেটে ৮ হাজার রান করা এই বাঁ-হাতি ব্যাটার। তবে, অ্যাশেজের শেষ দিনে রোমাঞ্চ দেখেছে সিডনি। তাতে পূর্ণতা দিয়ে শেষ হাসি হাসলো স্বাগতিক অস্ট্রেলিয়া। পাঁট উইকেটের জয়ে তারা ৪-১ ব্যবধানে এবারের অ্যাশেজ শেষ করল।

অ্যাশেজের ফল আগেই নির্ধারিত হয়েছিল অজিরা টানা ৩ ম্যাচ জেতায়। মেলবোর্নে চতুর্থ টেস্ট জিতে ইংল্যান্ড কেবল হোয়াইটওয়াশ এড়িয়েছে। চতুর্থ ম্যাচটি বিশেষ হয়ে ওঠে খাজার সুবাদে। একইসাথে আগ্রহ ছিল ম্যাচটি পঞ্চম দিন পর্যন্ত গড়ায় কি না। কারণ, আগের চার টেস্ট ১৩ দিনে শেষ হওয়ায় আর্থিক ও উইকেটজনিত ইমেজ সংকটে ভুগছিল অস্ট্রেলিয়া। সিরিজ শেষে সেই আক্ষেপ তাদের কিছুটা হলেও ঘুচলো।

সিডনি টেস্টে ইংল্যান্ডের হারটা চতুর্থ দিনেই প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। কারণ, দুই উইকেট হাতে রেখে তারা যখন দিন শেষ করছে, তাদের লিড তখন স্রেফ ১১৯ রান। যদিও সেঞ্চুরিয়ান জ্যাকব বেথেল ক্রিজে থাকায় পুঁজিটা হয়তো বড় হওয়ার প্রত্যাশা ছিল তাদের। ইংলিশরা শেষমেষ অস্ট্রেলিয়াকে ১৬০ রানের লক্ষ্য দেয়। ৬২ রানের ওপেনিং জুটিতে ট্রাভিস হেড ও জ্যাক ওয়েদারল্ড মিলে পথটা সহজ করে তোলেন। 

তবে পরবর্তী ৫৯ রানের ব্যবধানে অজিরা পাঁচ উইকেট হারানোয় খেলায় রোমাঞ্চ ফেরে। বাকি পাঁচ উইকেট হাতে রেখেই অবশ্য তারা ম্যাচটি জিতেছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সিডনি টেস্ট   অ্যাশেজ   অস্ট্রেলিয়া  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close