শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
খেলাধুলা
আইসিসিকে আরও একটি ই-মেইল পাঠালো বিসিবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৯:১৭ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপ নিয়ে বিসিবি আইসিসিকে আজ আরও একটি ই-মেইল পাঠিয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকাল ৪টা নাগাদ এই চিঠি পাঠিয়েছে বোর্ড।

কেন ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলাটা বাংলাদেশের জন্য অনুকূলে নেই সে বিষয়ে সবিস্তারে জানিয়েছে বিসিবি। সেই মেইলে যোগ করা হয়েছে প্রয়োজনীয় ডকুমেন্ট ও রেফারেন্সও। বোর্ডের একটি সূত্র গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছে।

তবে এই মেইলের জবাব এখনই মিলবে না। আগামী ১০ জানুয়ারি এই ইস্যুতে আইসিসির সিদ্ধান্ত জানতে পারবে বিসিবি।

গত রবিবার বিসিবি আইসিসিকে ভারতে গিয়ে খেলতে অপারগতা জানিয়ে একটি ই-মেইল করে। এই মেইল দেওয়ার পেছনে বড় কারণ ছিলো বিসিসিআইয়ের সিদ্ধান্ত। বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে ‘নির্দেশ’ দেয়।

আইপিএল নিলামে গত ডিসেম্বরে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নেয় কেকেআর। বিসিসিআইয়ের নির্দেশনার পরে কলকাতা তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। এরপরই বিসিবি এই সিদ্ধান্ত নেয়। 

এরপর আইসিসি একটি ফিরতি মেইল দেয় মঙ্গলবার। যেখানে আইসিসি বোর্ডের কাছে নিরাপত্তা শঙ্কা নিয়ে বিস্তারিত জানতে চায়। সেই মেইলের জবাবই আজ দিলো বোর্ড।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  আইসিসি   বিসিবি  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close