রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
খেলাধুলা
তামিমকে নিয়ে বিসিবির পরিচালকের মন্তব্যে কোয়াবের প্রতিবাদ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৩:১৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক পরিচালকের মন্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। সংগঠনটির দাবি, বিসিবির পরিচালক এম নাজমুল ইসলামের করা মন্তব্য ক্রিকেটার সমাজের জন্য অপমানজনক ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

ভারতে বিশ্বকাপ খেলার ইস্যুতে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে তামিম বলেছিলেন, ‘আমাদের অর্থের প্রায় ৯০-৯৯ শতাংশ আইসিসি থেকে আসে। তাই সবকিছু চিন্তা করেই সিদ্ধান্ত নিতে হবে।’

এই লেখা ও তামিমের ছবি সংবলিত একটি ফটোকার্ড শেয়ার করে তাকে ভারতীয় দালাল হিসেবে উল্লেখ করেন নাজমুল। 

স্ট্যাটাসে তিনি লিখেন, ‘এইবার আরও একজন পরীক্ষিত ভারতীয় দালাল এর আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখলো।’
 
যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। এক বিবৃতিতে কোয়াব জানায়, বিষয়টি জানার পর তারা স্তব্ধ, বিস্মিত ও ক্ষুব্ধ।

বিবৃতিতে বলা হয়, দেশের হয়ে ১৬ বছর প্রতিনিধিত্ব করা একজন ক্রিকেটারকে নিয়ে এমন মন্তব্য শুধু তামিম ইকবালের জন্য নয়, বরং বাংলাদেশের যে কোনো ক্রিকেটারের জন্যই অবমাননাকর।
 
কোয়াবের ভাষ্য, একজন দায়িত্বশীল বোর্ড কর্মকর্তা যখন পাবলিক প্ল্যাটফর্মে এ ধরনের মন্তব্য করেন, তখন তা বিসিবি কর্মকর্তাদের আচরণবিধি নিয়েও গুরুতর প্রশ্ন তোলে। ক্রিকেটের মতো একটি পেশাদার পরিবেশে- এমন বক্তব্য পুরো ক্রিকেট সমাজের জন্যই অপমানজনক।
 
এ ঘটনায় বিসিবির সভাপতির কাছে ইতোমধ্যে আনুষ্ঠানিক প্রতিবাদলিপি পাঠিয়েছে কোয়াব। সেখানে সংশ্লিষ্ট বোর্ড পরিচালকের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পাশাপাশি তাকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানানো হয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  তামিম   বিসিবির পরিচালক   মন্তব্য   কোয়াবের প্রতিবাদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close