রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
খেলাধুলা
শেষ বলের উত্তেজনা, রাজশাহীকে দুই উইকেটে হারাল চট্টগ্রাম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৬:০৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সিলেটের দর্শকরা রোমাঞ্চর এক লড়াইয়ের সাক্ষী হল বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। ছোট পুঁজি নিয়েও চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে শেষ বল পর্যন্ত লড়াই চালিয়েছিল রাজশাহী ওয়ারিয়র্স। তবে তাদের জয়ের স্বপ্নে চুরমার করে চট্টগ্রামকে রুদ্ধশ্বাস এক জয় উপহার দেন হাসান নাওয়াজ।

আজ শুক্রবার (৯ জানুয়ারি) সিলেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে রাজশাহীকে দুই উইকেটের ব্যবধানে হারিয়েছে চট্টগ্রাম। 

রাজশাহীর দেওয়া ১২৯ রানের লক্ষ্য তাড়ায় ফল এসেছে একেবারে শেষ বলে। এক বলে যখন আর দরকার দুই রান, ম্যাচটি সুপার ওভারে গড়ায় কি না সেই প্রশ্নও জেগেছিল। তবে মাথা ঠান্ডা রেখে হাসান নেওয়াজ ২ রান নিয়ে ২ উইকেটে চট্টগ্রামের জয় নিশ্চিত করেন। এ নিয়ে সাত ম্যাচে পঞ্চম জয় পেল টেবিল টপাররা। 

১২৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আট উইকেট হারিয়ে ইনিংসের শেষ বলে জয় নিশ্চিত করে চট্টগ্রাম। 

৩৬ বলে ৩৫ রানের অপরাজিত ইনিংসকে দলকে হার থেকে বাঁচান নাওয়াজ। ১৮ রান খরচায় রাজশাহীর হয়ে সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন বিনুরা ফার্নান্দো।


আরও সংবাদ   বিষয়:  রাজশাহী   চট্টগ্রাম   বিপিএল  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close