সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
খেলাধুলা
তামিমকে উদ্দেশ্য করে বিসিবির সেই পরিচালকের নয়া স্ট্যাটাস
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৬:৪৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মোস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) থেকে বাদ দেওয়ার ঘটনায় জল গড়িয়েছে অনেক দূর। এ ব্যাপারে উত্তপ্ত দুই দেশেরই ক্রিকেটাঙ্গন। এবার সেই আগুনে ঘি ঢাললেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নাজমুল হোসেন। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলেছেন এই বোর্ড পরিচালক। এতেই ক্ষান্ত হননি তিনি, তামিমকে নিয়ে সোশ্যাল কমিউকেশন মিডিয়ায় আরও একটি পোস্ট দিয়েছেন তিনি।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকালে নিজের ফেসবুক আইডিতে নাজমুল হোসেন লিখেছেন, ‘মোস্তাফিজ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট দল যখন ভারতে নিরাপত্তা ঝুঁকিতে, মাননীয় ক্রীড়া ‍উপদেষ্টা বিষয়টা আন্দাজ করতে পেরে আসন্ন টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তরে বিসিবির সঙ্গে আলোচনা করতে বলেছেন। মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা পর্যন্ত সমর্থন করেছেন ক্রীড়া উপদেষ্টার সিদ্ধান্তকে। এমন এক পরিস্থিতিতে দেশের জনগণের সেন্টিমেন্টের বাইরে গিয়ে ভারতীয়দের হয়ে ব্যাট করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে ১৫ হাজার রান করা এক লেজেন্ডারি ক্রিকেটার। এটা আমার ব্যক্তিগত অভিমত। প্লিজ, এই মন্তব্যকে অন্যভাবে নেবেন না।’ 

বহস্পতিবার (৮ জানুয়ারি) নিজের ফেসবুক আইডিতে তামিমকে নিয়ে স্ট্যাটাস দিয়ে আলোচনার সৃষ্টি করেন নাজমুল ইসলাম। যদিও ফেসবুক থেকে তিনি স্ট্যাটাসটা মুছে দিয়েছেন। 
 
বৃহস্পতিবার সিটি ক্লাবে জিয়া ইন্টার ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উম্মোচন অনুষ্ঠানে গিয়ে বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে উদ্ভূত পরিস্থিতি নিয়ে বেশ কিছু কথা বলেছিলেন তামিম ইকবাল। 

সেখানে তিনি বলেছিলেন, 

‘আমাদের অর্থের প্রায় ৯০-৯৯ শতাংশ আইসিসি থেকে আসে। তাই সবকিছু চিন্তা করেই সিদ্ধান্ত নিতে হবে।’ 
 
এই লেখা ও তামিমের ছবি সংবলিত একটি ফটোকার্ড শেয়ার করে তাকে ভারতীয় দালাল হিসেবে উল্লেখ করেন নাজমুল। স্ট্যাটাসে লেখেন, ‘এইবার আরো একজন পরিক্ষিত (সঠিক বানান পরীক্ষিত) ভারতীয় দালাল এর আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখলো।’ 
 
স্ট্যাটাসটি তিনি মুছে ফেললেও সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাসের স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে। সেটা নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। অনেকে তার মন্তব্যের পক্ষে দাঁড়াচ্ছেন, আছেন বিপক্ষের লোকও। 
 
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ায় নিরাপত্তা ইস্যু দেখিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে যেতে চাচ্ছে না বিসিবি। আইসিসিকে বিষয়টি অবহিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এ নিয়ে কয়েক দিন ধরেই দেশের ক্রিকেট সরগরম। তামিমের আহ্বান, ডাকঢোল না পিটিয়ে বোর্ডের উচিত নিজেদের মধ্যে একটা চূড়ান্ত সিদ্ধান্ত করে সেটা সবার সামনে আনা। 
 
তামিম বলেন, ‘আপনি ‍হুটহাট সিদ্ধান্তটা নিয়েন না। আর হুটহাট সিদ্ধান্তের চেয়েও বড় কথা হলো আপনি এ রকম পাবলিকলি কমেন্ট করে ফেলেন, বিভিন্ন ডিরেক্টর বিভিন্নভাবে কমেন্ট করছেন, এটাতে একটা আনসার্টেন্সি খামাখা তৈরি হয়ে যায়। আমি শিউর ওখানে যোগ্য লোকজন আছেন, বাংলাদেশের গভর্নমেন্টের এখন যারা আছেন। উনাদের নিজেদের ইন্টার্নালি একটা ডিসিশন নিয়ে ফাইনাল একটা ভার্ডিক্ট সবার সামনে আনা উচিত।’ 
 
কেকে/এমএ



আরও সংবাদ   বিষয়:  তামিম   নাজমুল হোসেন  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close