রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
খেলাধুলা
ক্লাসিকো জিততে সৌদিতে এমবাপ্পে, ইনজুরিতে রদ্রিগো
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ১:৪৫ পিএম আপডেট: ১০.০১.২০২৬ ১:৫১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রিয়াল মাদ্রিদের কোচ জাবি আলোনসো নিশ্চিত করেছেন, কিলিয়ান এমবাপ্পে ইতিমধ্যেই সৌদি আরবে পৌঁছেছেন।

রোববার (১১ জানুয়ারি) মরুভূমির মাঠে বার্সেলোনার বিপক্ষে ফাইনালে তার অংশগ্রহণকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে। তবে সেমিফাইনালে গোল করা রদ্রিগো গোয়েস ইনজুরির কারণে ফাইনালে খেলতে পারবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

হাঁটুর চোটের কারণে এমবাপ্পে দলের সঙ্গে সৌদি আরব আসেননি। সেই কারণে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলে জেতা সেমিফাইনালে তিনি খেলেননি। তবে অনুশীলন করে ম্যাচ খেলার মতো ফিট হয়ে উঠেছেন এমবাপ্পে। রিয়াল মাদ্রিদ তাঁকে রিয়াদে পৌঁছে দিয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রিয়াদের কিং আবদুল্লাহ স্টেডিয়ামে নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে কষ্টসাধ্য জয় নিশ্চিত করার পরই আলোনসো এই সুখবর দেন। তিনি বলেন, ‘আমরা যতটা জানতে পেরেছি, এমবাপ্পে এখন অনেকটাই ভালো অবস্থায়। পুরোদমে কয়েকটি অনুশীলন সেশনে অংশ নিয়েছে এবং সবকিছু চমৎকার আছে। আশা করি ফাইনালে সে খেলতে পারবে।’ এমবাপ্পে ফেরার ফলে রিয়ালের আক্রমণভাগের চেহারা বদলে যাবে এবং বার্সেলোনাকেও ফাইনালের পরিকল্পনায় বদল আনতে হবে।

রিয়ালের কোচ জাবি আলোনসো প্রাথমিকভাবে ব্রাজিলিয়ান তরুণ রদ্রিগোকে বাতিলের খাতায় রেখেছিলেন। কিন্তু শেষ পাঁচ ম্যাচে গোল ও গোলে সহায়তা দেওয়ার কারণে পুনরায় আস্থা অর্জন করেছেন তিনি। তবে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ফাইনালে রদ্রিগোর খেলা অনিশ্চিত। প্রাথমিকভাবে তার ইনজুরি গুরুতর বলে সংবাদমাধ্যমে জানা গেছে। আজ তার আরও কিছু পরীক্ষা করা হবে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ক্লাসিকো   সৌদি   এমবাপ্পে   ইনজুরি   রদ্রিগো  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close