শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      
খেলাধুলা
৭ ফরোয়ার্ড নিয়ে ব্রাজিলের শক্তিশালী দল ঘোষণা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৭:৩৬ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

বিশ্ব ফুটবলের ইতিহাসে এক উজ্জ্বল নাম ব্রাজিল। সাফল্য, নান্দনিকতা ও প্রতিভার মিশেলে গড়ে ওঠা ব্রাজিলিয়ান ফুটবল যুগের পর যুগ ধরে বিশ্বকে উপহার দিয়েছে অসংখ্য তারকা ও স্মরণীয় মুহূর্ত। পেলে থেকে নেইমার—প্রতিটি প্রজন্মেই ব্রাজিল ফুটবল তার স্বতন্ত্র ছন্দ ও আক্রমণাত্মক ধারায় সমর্থকদের মুগ্ধ করেছে। 

নেইমারের উত্তরসূরিদের টুর্নামেন্ট সামনে থাকায় অনূর্ধ্ব-১৬ দলের জন্য দল ঘোষণা করেছে ব্রাজিলের ফুটবল ফেডারেশন। আন্তর্জাতিক মঞ্চে ধারাবাহিক সাফল্যের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতেও সমান গুরুত্ব দিয়ে আসছে দেশটির ফুটবল কাঠামো, যা ব্রাজিলকে আজও বিশ্ব ফুটবলের শীর্ষে ধরে রেখেছে। 

শুক্রবার (৯ জানুয়ারি) ব্রাজিল অনূর্ধ্ব-১৬ জাতীয় ফুটবল দলের কোচ গুইলিয়ার্মে দাল্লা ডেয়া প্রাথমিকভাবে ২৬ ফুটবলারের তালিকা প্রকাশ করেছে।

দেশটির ডি জেনেইরোর তেরেসোপোলিসে অবস্থিত গ্রাঞ্জা কোমারি প্রশিক্ষণ কেন্দ্রে ১৯ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত চলবে যুব দলের অনুশীলন। এই প্রস্তুতি পর্বের মূল লক্ষ্য হলো ভবিষ্যতের যুব পর্যায়ের প্রতিযোগিতার জন্য ব্রাজিল দলের কারিগরি ও কৌশলগত দক্ষতার ধারাবাহিক উন্নয়ন নিশ্চিত করা।

ব্রাজিল দল

গোলরক্ষক : ব্রুনো, আধৌ, ম্যাখিজুজ

ডিফেন্ডার : রিকার্ডো পিয়েট্রো, কেভিন, জনাথন মারিনহো, জুলিও দামিকিউ, এঞ্জো এস্তভিও, গিওভানে, ইউরি, লুকাস মিরান্ডা, মাতিউস

মধ্যমাঠ : জাও গ্যাব্রিয়েল, ক্রিস্টেয়ান, ইসাক, চাইও, লিওনোর্দা, হোসে এনরিক, জিয়ান কার্লোস

ফরোয়ার্ড : অ্যালান সান্তোস, আর্থার দিনিজ, গুলহারমে কুইরাজ, পেদ্রো, লুকাস সুজানো, হুগো ও পেদ্রিনহো

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  ফরোয়ার্ড   ব্রাজিল   শক্তিশালী দল ঘোষণা  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close