রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      
খেলাধুলা
সিঙ্গাইরে শীতকালীন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৯:৩০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মানিকগঞ্জের সিঙ্গাইরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে খানবানিয়াড়া শীতকালীন ফুটবল টুর্নামেন্ট।

শনিবার (১০ জানুয়ারি) উদ্বোধনী ম্যাচে ব্রাদার্স কিং দলকে ১-০ গোলে হারিয়ে বিজয়ী হয় কালাচাঁন স্পোর্টিং ক্লাব।

টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দেশের তারকা ফুটবলার ও জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন জয়মন্টপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খান মোহাম্মদ আলী, আয়োজক কমিটির উপদেষ্টা শফিকুল আলম চন্দন, ইখতিয়ার উদ্দিন খান টুয়েল, আয়োজক কমিটির সদস্য নাফিসা আনজুম খান, নূরে জামান (পিয়াস), ফিরোজ খান হৃদয়, আজিম খান, মাঠ পরিচালনা কমিটির সভাপতি আল ফাত্তাহ খান মিন্টু, অতিথি আপ্যায়ন কমিটির সভাপতি মুরাদ হোসেন খান প্রমুখ।

এদিকে, আটটি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে জাতীয় দলের খেলোয়াড়সহ দেশের প্রখ্যাত খেলোয়াড়রা অংশগ্রহণ করবেন। ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ২৬ জানুয়ারি। বিজয়ী দলের পুরস্কার হিসেবে থাকবে ১৫৫ সিসি সুজুকি জিক্সার মনোটন মোটরসাইকেল এবং রানার্সআপ দলের জন্য ১১০ সিসি সুজুকি হায়াতে মোটরসাইকেল।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  সিঙ্গাইর   ফুটবল টুর্নামেন্ট   উদ্বোধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close