শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      
খেলাধুলা
প্রতিশোধ নেওয়ার মিশনে ব্যাটিংয়ে রংপুর রাইডার্স
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ১:২০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শেষ মুহূর্তের নাটকীয়তা ও সুপার ওভারে হেরে যাওয়া রংপুর রাইডার্স এবার রাজশাহী ওয়ারিয়র্সের কাছে আগের পরাজয়ের খেসারত নেওয়ার সুযোগ পেয়েছে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার (১১ জানুয়ারি) রাজশাহীর বিপক্ষে ফিরতি লড়াইয়ে টস হেরে আগে ব্যাটিং পেয়েছে রংপুর। দুই দলের জন্যই এটি জয়ের ফেরার লড়াই।

নিজেদের আগের ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের কাছে হেরেছে রংপুর। আর চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে শেষ ওভারের নাটকীয়তায় জিততে পারেনি রাজশাহী।

জয়ে ফেরার মিশনে নিজেদের একাদশে ৩টি পরিবর্তন এনেছে রংপুর। আগের ম্যাচে হ্যাটট্রিক করলেও খরুচে বোলিং করা মৃত্যুঞ্জয় চৌধুরি জায়গা হারিয়েছেন। এছাড়া বাদ পড়েছেন দাভিদ মালান ও সুফিয়ান মুকিম।

এই তিনজনের জায়গায় কাইল মেয়ার্স, আকিফ জাভেদ ও আলিস আল ইসলামকে দলে নেওয়া হয়েছে।

রাজশাহী একাদশে পরিবর্তন এসেছে ২টি। বাদ পড়ে গেছেন আকবর আলি ও বিনুরা ফার্নান্দো। তাদের জায়গায় এসেছেন আব্দুল গাফফার সাকলাইন ও জিমি নিশাম।


রংপুর রাইডার্স একাদশ

নুরুল হাসান সহান (অধিনায়ক, উইকেটরক্ষক), লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, নাহিদ রানা, আলিস আল ইসলাম, কাইল মেয়ার্স, খুশদিল শাহ, ইফতিখার আহমেদ, আকিফ জাভেদ

রাজশাহী ওয়ারিয়র্স একাদশ

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), এসএম মেহেরব হাসান, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, আব্দুল গাফফার সাকলাইন, মোহাম্মদ ওয়াসিম, সন্দীপ লামিচানে, রায়ান বার্ল, জিমি নিশাম ।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  প্রতিশোধ   মিশন   রংপুর রাইডার্স  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close