শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
খেলাধুলা
আমাদের ক্রিকেটারকে অপমান করা মানে দেশকে অপমান করা: মির্জা ফখরুল
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ১২:১৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আইপিএল থেকে ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ক্রিকেটের সঙ্গে আন্তর্জাতিক নানা বিষয় জড়িত এবং এটি দেশের মর্যাদার সঙ্গেও সম্পর্কিত। নিজে একসময় ক্রিকেট খেলেছেন ও বোর্ডের সদস্য ছিলেন উল্লেখ করে তিনি জানান, বর্তমানে রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও ক্রিকেটের গুরুত্ব তিনি ভালোভাবেই বোঝেন।

তিনি বলেন, ‘আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে। এতে আমরা মনে করি, আমাদের দেশকে অপমান করা হয়েছে। এক্ষেত্রে আমরা কি ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে একমত?’

সোমবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মির্জা ফখরুল বলেন, ‘সরকারের ব্যর্থতা তারা অস্ত্র উদ্ধার করতে পারছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত সেইভাবে উন্নত হয়নি।’

তিনি বলেন, ‘বিএনপি একটি পরীক্ষিত বড় রাজনৈতিক দল। এ দেশে যা ভালো অর্জন হয়েছে তা বিএনপির সময় হয়েছে।’

মির্জা ফখরুল বলেন, ‘তিস্তা, পদ্মাসহ অভিন্ন সব নদী থেকে ভারতের কাছে পানির হিস্যা আদায় করা হবে।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, বিএনপি নেতা আনসারুল হক, চৌধুরী মহেবুল্লাহ আবু নুর, কামাল হোসেন প্রমুখ।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  ক্রিকেটার   মির্জা ফখরুল  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close