সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
গণমাধ্যম
জাতীয় প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৮:৪৩ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

জাতীয় প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। যেখানে পরবর্তী ব্যবস্থাপনা কমিটি গঠনে ঈদের পর নির্বাচনের সিদ্ধান্ত হয়।

আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া।

সভার শুরুতে কুরআন তেলওয়াত এবং গত এক বছরের যে সব সদস্য মারা গেছেন তাদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন ও মোনাজাত করা হয়। এক বছরের আয়-ব্যয়ের হিসাব প্রতিবেদন পেশ করেন কোষাধ্যক্ষ বখতিয়ার রাণা। 

প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এজিএমে আলোচিত বিষয় ও সিদ্ধান্তগুলো জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের পর সুবিধাজনক সময়ে নির্বাচন অনুষ্ঠান, নতুন সদস্যপদ প্রদানের ক্ষেত্রে নির্দিষ্ট সংখ্যা তুলে দেওয়া, ভোট প্রদানের জন্য প্রবেশন পিরিয়ড ১ বছরের পরিবর্তে ৬ মাস করার সিদ্ধান্ত হয়েছে।

এ ছাড়া ইতোমধ্যে সদস্যপদ স্থগিত হওয়া ইলিয়াস খান ও সরদার ফরিদ আহমদকে প্রেসক্লাব থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সর্বসম্মত সিদ্ধান্ত হয় বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের রিপোর্টের ওপর ২৮ জন সদস্য আলোচনায় অংশ নেন। তারা হলেন—মীর লুৎফুল কবীর সাদী, ডিএম আমিরুল ইসলাম অমর, কাজিম রেজা, আহমেদ করিম, সৈয়দ আলী আসফার, এম. মোশাররফ হোসাইন, এম এ আজিজ, খন্দকার আলমগীর হোসাইন, মন্জুরুল ইসলাম, আবদুল আউয়াল ঠাকুর, বাবুল তালুকদার, নূরুল হাসান খান, মোশাররফ হোসেন ইউসূফ, বাছির জামাল, শাহীন হাসনাত, দেলোয়ার হাসান, মো. মোদাব্বের হোসেন, সাঈদুল হোসেন সাহেদ, মুরসালিন নোমানী, বুলবুল আহমেদ, মো. এমরান হোসেন, শান্তা মারিয়া, নাঈম-উল-করিম, খন্দকার হাসনাত করিম, শাহীন চৌধুরী, মুহাম্মদ বাকের হোসাইন, খুরশীদ আলম ও মোহাম্মদ শহিদুল ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন—ব্যবস্থাপনা কমিটি সদস্য কাজী রওনাক হোসেন, শাহনাজ বেগম পলি, সৈয়দ আবদাল আহমদ, মোহাম্মদ মোমিন হোসেন, কাদের গনি চৌধুরী, আবদুল হাই শিকদার, মাসুমুর রহমান খলিলী, এ কে এম মহসীন।

সভাপতি হাসান হাফিজ সদস্যদের পেশকৃত প্রস্তাবসমূহ গুরুত্ব সহকারে বিবেচনা ও বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। 

কেকে/এজে



আরও সংবাদ   বিষয়:  জাতীয় প্রেস ক্লাব   বার্ষিক সাধারণ সভা   এজিএম  
মতামত লিখুন:
Loading...
Loading...

গণমাধ্যম- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close