শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
খেলাধুলা
বিসিবি পরিচালকের পদত্যাগ দাবিতে ক্রিকেট বর্জনের আলটিমেটাম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ১১:১৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সাম্প্রতিক সময়ে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে আবারও সমালোচনার কেন্দ্রে উঠে এসেছেন বিসিবির পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। সর্বশেষ মন্তব্যের পর বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, কোনো ব্যক্তির ব্যক্তিগত মন্তব্যের দায় বিসিবি নেবে না। তবে ক্রিকেটারদের প্রতি অবমাননাকর আচরণ কিংবা দেশের ক্রিকেটের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে বোর্ড।

এ ঘটনার পরপরই বুধবার (১৪ জানুয়ারি) কড়া অবস্থান নেয় বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

সংগঠনটির সভাপতি মোহাম্মদ মিঠুন ওই বিসিবি পরিচালকের অবিলম্বে পদত্যাগ দাবি করেন। দাবি মানা না হলে দেশের সর্বস্তরের ক্রিকেট কার্যক্রম বন্ধ করে দেওয়ার কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তিনি।

এক ভিডিও বার্তায় ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) প্রেসিডেন্ট মোহাম্মদ মিঠুন জানান, আগামীকাল (১৫ জানুয়ারি) বিপিএলের ম্যাচের আগে এম নাজমুল পদত্যাগ না করলে সবধরনের ক্রিকেট বর্জন করবেন তারা।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  বিসিবি পরিচালক   পদত্যাগ দাবি   ক্রিকেট   আলটিমেটাম  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close