শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
খেলাধুলা
মিচেলের সেঞ্চুরিতে ভারতকে গুঁড়িয়ে নিউজিল্যান্ডের জয়
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১:৫৪ এএম আপডেট: ১৫.০১.২০২৬ ২:১০ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

সিরিজে টিকে থাকার লড়াইয়ে ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে জয়ের বিকল্প ছিল না নিউ জিল্যান্ডের। ড্যারিল মিচেলের অপরাজিত সেঞ্চুরিতে স্বাগতিকদের হারিয়ে সিরিজে সমতা ফেরাতে সক্ষম হয় কিউইরা।

রাজকোটে আজ প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৮৪ রান করে ভারত। জবাবে ১৫ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে নিউ জিল্যান্ড।

ভারতের মাটিতে এটি সর্বোচ্চ রান তাড়া করে জয় নিউ জিল্যান্ডের। এর আগে ২০২৩ সালে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আহমেদাবাদে ইংল্যান্ডের বিপক্ষে ২৮৩ রানের লক্ষ্য তাড়া করেছিল কিউইরা।

২০২৩ সালের পর টানা ৮ ওয়ানডে হারের পর ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের প্রথম জয় এটি। ভারতের মাটিতে ২০১৭ সালের পর টানা ৮ ওয়ানডে হারের পর প্রথম জয়।

রান তাড়ায় নিউ জিল্যান্ডের দুই ওপেনার দ্রতই ফিরে যান। তৃতীয় উইকেটে ১৬২ রানের জুটি গড়েন উইল ইয়াং ও ড্যারিল মিচেল। ইয়াং ৯৮ বলে ৮৭ রানে ফেরেন। 

তবে সেঞ্চুরি তুলে দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন মিচেল। ১১৭ বলে ১৩১ রানের ইনিংস খেলেন এই ব্যাটার। ভারতের বিপক্ষে গত ৪ ম্যাচের তিনটিতেই শতক পেলেন ম্যাচসেরার পুরষ্কার তোলা মিচেল। 

এর আগে টসে হেরে লোকেশ রাহুলের অপরাজিত ১১২ ও শুবমান গিলের ৫৬ রানের উপর ভর করে ২৮৫ রানের সংগ্রহ পায় ভারত।

ইন্দোরে সিরিজ নির্ধারর্ণী ম্যাচে রোববার ভারতের বিপক্ষে মাঠে নামবে নিউ জিল্যান্ড। এরপর দুইদল ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  মিচেল   সেঞ্চুরি   ভারত   নিউজিল্যান্ড  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close