সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: পুলিশ টিমকে একসঙ্গে চা বা বিশ্রামে না যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর      ডিএসইর গণছাঁটাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, দাবি কর্মকর্তাদের      দেশকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: প্রধানমন্ত্রী      অনুসন্ধানে অবহেলার মাশুল দিচ্ছে দেশ      আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      
খেলাধুলা
বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ ব্রাজিলের বিশ্বকাপজয়ী সিলভা
বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ ব্রাজিলের বিশ্বকাপজয়ী সিলভা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৫:০৪ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

২০২৬ বিশ্বকাপের আগে বিশ্বকাপ ট্রফি বিশ্ব প্রদক্ষিণের অংশ হিসেবে ঢাকায় পৌঁছেছে। ট্রফির সঙ্গে বাংলাদেশে এসেছেন ব্রাজিলের ২০০২ সালের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা, যিনি এ দেশের আতিথেয়তায় মুগ্ধ।

গিলবার্তো বলেন,“বাংলাদেশে এসে আমি সত্যিই দারুণ আনন্দিত। এটাই আমার প্রথম বাংলাদেশ সফর। এত উষ্ণ অভ্যর্থনার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। ফিফার পক্ষ থেকে, আমাদের সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, কোকা-কোলা—সবাইকে ধন্যবাদ আমাদের এমন সুন্দরভাবে আতিথেয়তা করার জন্য।”

তিনি বলেম, “এই সময়টা সত্যিই খুব বিশেষ। বাংলাদেশে এসে বিশ্বকাপের আসল ট্রফিটি নিয়ে আসা—এই আইকনিক ট্রফি—এটা ভীষণ অনুপ্রেরণাদায়ক। আজও যখনই আমি এই ট্রফিটিকে কাছ থেকে দেখি, ঠিক যেমন এখন দেখছি, তখন আবার নতুন করে অনুপ্রাণিত হই।”

বিশ্বকাপ ট্রফি ট্যুরের অংশ হতে পেরে নিজেকে গর্বিত মনে করছেন গিলবার্তো। তিনি বলেন, “এটা আমাকে আজও সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে, ফুটবলকে যতটা সম্ভব উপভোগ করতে শেখায়, এবং একই সঙ্গে ‘সুন্দর খেলাটির’ একজন দূত হিসেবে দায়িত্ব পালন করতে উৎসাহ দেয়। ফিফা ও পুরো দলের সঙ্গে এখানে এসে এই ট্রফি নিয়ে আসতে পারা আমাদের জন্য বিরাট সম্মানের।”

বিশ্বকাপ শিরোপা বাংলাদেশের তরুণদের ফুটবলের প্রতি আকর্ষণ বাড়াবে বলে মনে করেন গিলবার্তো, আমি আশা করি, এই ট্রফি বাংলাদেশের তরুণ প্রজন্মকে খেলাধুলার দিকে, বিশেষ করে ফুটবলের দিকে আরও বেশি আগ্রহী করবে—যে খেলাটিকে আমরা হৃদয় থেকে ভালোবাসি।

ট্রফির পাশাপাশি গিলবার্তোর আগমনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। তিনি বলেন, “আজ সত্যিই একটি অসাধারণ সকাল—কারণ ফিফা বিশ্বকাপ ট্রফি আবারও বাংলাদেশে এসেছে। আর এই ট্রফির সঙ্গে এসেছেন এমন একজন কিংবদন্তি, যাকে আমরা এতদিন টিভির পর্দায় দেখেছি, আর আজ সামনে থেকে দেখার সুযোগ পাচ্ছি।”

বাংলাদেশের ক্রমবর্ধমান ফুটবলপ্রেমী জনগোষ্ঠী ও প্রতিভাকে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা ফিফাকে ধন্যবাদ জানাই। কোকা-কোলাকে ধন্যবাদ—বিশ্বব্যাপী এবং বাংলাদেশে এত বিশাল আকারে লজিস্টিকস ও পরিবহন ব্যবস্থাপনা করার জন্য।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ   আতিথেয়তা   মুগ্ধ   ব্রাজিল   বিশ্বকাপ   সিলভা  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close